Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপ প্রেসিডেন্টের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২০:১৫
বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপ প্রেসিডেন্টের শুভেচ্ছা

ফাইল ছবি

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় ড. মুইজ্জু বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের ইতিহাসের এই গৌরবোজ্জ্বল দিনটি দেশের অব্যাহত উন্নতির জন্য সব নাগরিককে অনুপ্রাণিত করবে।

ড. মুইজ্জু বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘকাল ধরে এই অংশীদারিকে মজবুত করেছে। পারস্পরিক অগ্রগতি ও সহযোগিতা জোরদার করতে আমরা যে ইতিবাচক কাজগুলো করে আসছি, তা তুলে ধরতে পেরে আমি আনন্দিত।’

শুভেচ্ছাবাংলাদেশস্বাধীনতা দিবসমালদ্বীপ প্রেসিডেন্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise