Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

অর্থমন্ত্রী

আর ঋণনির্ভরতা নয়, বাংলাদেশ এগোবে নিজস্ব অর্থায়নে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৭:৩৬
আর ঋণনির্ভরতা নয়, বাংলাদেশ এগোবে নিজস্ব অর্থায়নে

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

রাজস্ব খাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ এখন আর ঋণনির্ভর নয়, বরং নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ উদ্যোগে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনবিআরের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সম্মেলনের উদ্বোধন করেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকার যে ঐতিহাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি গত বছরের আদায়ের তুলনায় ৪৬ শতাংশ বেশি। এই বিশাল লক্ষ্য অর্জনের মাধ্যমেই প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ২০২৯ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার যে চ্যালেঞ্জ সামনে রয়েছে, সেটা অতিক্রম করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। ক্যাশলেস ও কন্টাক্ট-ফ্রি রাজস্ব ব্যবস্থাই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি।

রাজস্ব প্রশাসন ঢেলে সাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এনবিআর ভেঙে পৃথক বিভাগ হচ্ছে। এর মধ্যে ‘রাজস্ব নীতি বিভাগ’ থিংক ট্যাংক হিসেবে কাজ করবে এবং ‘রাজস্ব ব্যবস্থা বিভাগ’ আদায়ের মূল দায়িত্ব পালন করবে। এটি কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এটি আমাদের দর্শনের একটি মৌলিক পরিবর্তন।

নীতি প্রণয়নে ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

অর্থমন্ত্রীর ভাষ্য, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নীতি কখনো কার্যকর হতে পারে না। ব্যবসায়ী সম্প্রদায়ের যারা এই কর ব্যবস্থার মুখোমুখি হন তাদের অভিজ্ঞতা ও চাহিদা না জেনে প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো ডিজাইন করা যর্থাথ নয়।রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে অতিথিরা। ছবি: পিএমও

ব্যবসায়ীদের ‘দেশের অর্থনীতির চালিকাশক্তি’ অভিহিত করে আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের সময়মতো কর ও ভ্যাট পরিশোধের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার সবসময় আপনাদের পাশে থাকবে। রাজস্বের লক্ষ্য অর্জন কর কর্মকর্তাদের একার দায়িত্ব নয়। ব্যবসায়ীদের দায়িত্ব আছে এখানে। আমরা জানি, কখনো কখনো প্রশাসনিক জটিলতা ও কর্মকর্তাদের আচরণে আপনারা বিব্রতবোধ করেন। সেই সমস্যাগুলোর দ্রুত সমাধানে আমরা কাজ করছি।

তিনি সতর্ক করেন, কর ফাঁকিদাতাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে, যাতে সৎ করদাতারা ক্ষতিগ্রস্ত না হন। সম্পূর্ণ অটোমেশন ও ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে করদাতাদের হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ সেবা দেওয়া রাজস্ব বোর্ডের দায়িত্ব বলেও স্মরণ করিয়ে দেন।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও পেশাদারত্বের ওপর রাজস্ব খাতের নতুন সংস্কারের সাফল্য নির্ভর করছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। দীর্ঘদিনের আইনি বিরোধ নিষ্পত্তিতে ‘অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন’ (এডিআর) জোরদার এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিত করতে একটি স্পষ্ট ‘ট্যাক্স পেয়ার সার্ভিস চার্টার’ চালুর তাগিদ দেন তিনি।

রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর অনলাইনে যুক্ত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডরাজস্ব সম্মেলনঅর্থমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    advertiseadvertise