চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের
বড় লক্ষ্য সামনে রেখে দ্বিতীয়বারের মতো ‘রাজস্ব সম্মেলন’ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব
বোর্ড (এনবিআর)। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার এ সম্মেলন
হবে। এতে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের সামনে বর্তমানে একাধিক অর্থনৈতিক চাপ রয়েছে। ৩ লাখ
কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের
অর্থের সংস্থান, জ্বালানি-সংকট মোকাবিলায় ভর্তুকি এবং বাড়তে থাকা ব...