Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

৫ বছরের রোডম্যাপ ঘোষণা

  • রাজস্ব সম্মেলন আজ
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:০২
৫ বছরের রোডম্যাপ ঘোষণা

সংগৃহীত ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের বড় লক্ষ্য সামনে রেখে দ্বিতীয়বারের মতো ‘রাজস্ব সম্মেলন’ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার এ সম্মেলন হবে। এতে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারের সামনে বর্তমানে একাধিক অর্থনৈতিক চাপ রয়েছে। ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের অর্থের সংস্থান, জ্বালানি-সংকট মোকাবিলায় ভর্তুকি এবং বাড়তে থাকা বৈদেশিক ঋণের চাপ সামলাতে হচ্ছে সরকারকে। এ অবস্থায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এনবিআর সূত্রে জানা গেছে, শুধু চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন নয়, আগামী পাঁচ বছরে রাজস্ব আদায়ের গতি বাড়ানোর কৌশল নিয়েও সম্মেলনে আলোচনা হবে। একই সঙ্গে আয়কর, কাস্টমস ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন, রাজস্বের আওতা বাড়ানো এবং করদাতাদের সেবা সহজ করার বিষয়গুলো তুলে ধরা হবে।

সম্মেলনের মাধ্যমে এনবিআর কর্মকর্তাদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ ও আস্থার সংকটও কাটানোর চেষ্টা করা হবে। তারা বলছেন, রাজস্ব সম্মেলনের অন্যতম লক্ষ্য হবে জনগণ ও ব্যবসায়ীদের কাছে এনবিআরের কার্যক্রম সহজভাবে তুলে ধরা। পাশাপাশি এনবিআর সম্পর্কে নেতিবাচক ধারণা কমানো, কর প্রদান সহজ করা এবং রাজস্ব ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

এনবিআরের সদস্য সৈয়দ মুসফিকুর রহমান আগামীর সময়কে বলেছেন, নতুন অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশলসহ আগামী পাঁচ বছরের রোডম্যাপ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। পাশাপাশি এই সম্মেলন যেন প্রতি বছর আয়োজন করা হয়, সে দাবিও জানানো হবে।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এনবিআরের বিভিন্ন কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, তা উপস্থাপন করা হবে। বিশেষ করে, কাস্টমস ক্লিয়ারেন্স, ভ্যাট নিবন্ধন ও পেমেন্ট, অনলাইনে টিআইএন গ্রহণ, রিটার্ন দাখিল এবং অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে তাকে অবহিত করা হবে।

তার মতে, এই সম্মেলন ইতিবাচক প্রভাব রাজস্ব আদায়ে ফেলবে। কারণ অতীতে রাজস্ব আদায়ে বার্ষিক প্রবৃদ্ধি গড়ে ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে থাকলেও এবার লক্ষ্যমাত্রা অর্জনে অনেক বেশি প্রবৃদ্ধি প্রয়োজন হচ্ছে।

রাজস্ব সম্মেলনরোডম্যাপএনবিআরজাতীয় রাজস্ব বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে