Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মাহরীনের বীরত্বগাথা আজও ভোলেনি কেউ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৮:২৯
মাহরীনের বীরত্বগাথা আজও ভোলেনি কেউ

মাহরীন চৌধুরী

ক্লাসে ছিল প্রাণচাঞ্চল্য, পড়াচ্ছিলেন বাংলা বিষয়ের শিক্ষিকা মাহরীন চৌধুরী (৪৬)। হঠাৎ এলোমেলো হয়ে গেল সব। বিকট শব্দে বিদ্যালয়ে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমানটি। মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা আর বিষাক্ত কালো ধোঁয়া। ক্লাসরুমে তৈরি হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। আহতদের চিৎকারে ভারী হয়ে ওঠে মাইলস্টোনের আকাশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন মাহরীন। কিন্তু ছাত্র-ছাত্রীদের বের করে নিজেই যথাসময়ে বের হতে পারেননি। দগ্ধ হয়ে পড়েছিলেন ক্লাসরুমের ভেতরেই। ঘটনাস্থলে থাকা এক উদ্ধারকর্মী জানিয়েছিলেন, ‘শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছে।’

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার অভিযান

২০২৫ সালের ২১ জুলাই দুপুরের পর মাহরীনকে উদ্ধার করে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সেদিন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছিলেন, শিক্ষিকা মাহরীনের শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়েছিল।

উদ্ধার শিক্ষার্থীদের একজন নোমানের ভাষ্য, ‘ম্যাম আমাদের টেনে বের করে না আনলে হয়তো বেঁচে থাকতাম না। তিনি আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’

মাহরীনের মৃত্যুর খবর আরও শোকাহত করে তোলে মাইলস্টোন পরিবারসহ দেশবাসীকে। তার মৃত্যুতে শোক জানায় তৎকালীন সরকারসহ দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরদিন ২২ জুলাই বিকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। তিনি স্থানীয় মুহিত চৌধুরী ও ছাদেরা চৌধুরী দম্পতির কন্যা।

উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় হতাহতদের

ওইদিন শোকে মুহ্যমান মাহরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল জানান, শিক্ষাবিস্তারে নিবেদিতপ্রাণ ছিলেন তার স্ত্রী। নিজ গ্রামের বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজকে মাইলস্টোনের আদলে গড়ে তুলতে চেয়েছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। ‘তার মৃত্যু আমাদের গভীর শোকের কারণ হলেও আমরা সে শোক কাটিয়ে উঠে মহান সৃষ্টিকর্তার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি’, যোগ করেন তিনি।

২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় আইএসপিআর জানায়, আকস্মিক এই বিমান দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছিলেন। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলায় একজন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসা নেন।

পরে আহতদের মধ্যে আরও ১৬ জনের মৃত্যু হয়। এতে মোট মৃত্যু হয় ৩৬ জনের, যার মধ্যে ২৮ জনই ছিল শিক্ষার্থী।

আরও পড়ুন

বিমানের শব্দে আজও ভয়, মাঝরাতে তাড়া করে দুঃসহ স্মৃতি

২০ জুলাই ২০২৬

বীরত্বের স্বীকৃতি

নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের উদ্ধারের স্বীকৃতিস্বরূপ মাহরীন চৌধুরীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দিয়েছে সরকার। সমাজসেবায় গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালে এ সম্মাননা পান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিবৃতিতে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো মাহরীন চৌধুরীর আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

লিখেছিলেন, ‘এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন শিক্ষক মাহরীন চৌধুরী। যিনি তার শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান এবং পরে আরও শিক্ষার্থীকে বাঁচাতে সাহসিকতার সঙ্গে ধোঁয়া ও আগুনের মধ্যে ফিরে যান। তার অসীম সাহস ভোলা যাবে না।’

মাইলস্টোনদুর্ঘটনামাহরীন চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise