Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মাইলস্টোন ট্রাজেডির এক বছর

বিমানের শব্দে আজও ভয়, মাঝরাতে তাড়া করে দুঃসহ স্মৃতি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২২:২৮
বিমানের শব্দে আজও ভয়, মাঝরাতে তাড়া করে দুঃসহ স্মৃতি

গ্রাফিকস: আগামীর সময়

আকাশে বিমান উড়ার শব্দ শুনলে এখনও চমকে ওঠেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এক বছর আগে কালবৈশাখীর মতো এসে নিমেষেই সব কিছু ওলটপালট করে দেওয়া সেই বিমান দুর্ঘটনার স্মৃতি আজও ভুলতে পারেননি তারা। সময়ের স্রোতে ৩৬৫ দিন পেরিয়ে গেলেও সেদিনের দুঃসহ স্মৃতি আজও তাড়া করছে শিক্ষার্থীদের।

ওইদিন (২১ জুলাই ২০২৫) বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান স্কুলের ৭ নং ভবনে এসে বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, তাদের মধ্যে ২৮ জনই শিক্ষার্থী। ওই দর্ঘটনায় নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। এ ছাড়া আহত হন অনেকে।

আলোচিত ওই ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। সেই কমিশনের প্রতিবেদনে কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন ত্রুটি চিহ্নিত হয়।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার অভিযানস্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর পাঠদান শুরু হয়েছে জীবনের প্রয়োজনে। সবাই শ্রেণিকক্ষে ফিরেছে ঠিকই কিন্তু ফেরেনি আগের সেই চাঞ্চল্য। শিক্ষক ও শিক্ষার্থীরা জানালেন, আকাশে বিমান বা হেলিকপ্টারের শব্দ শুনলেই এখনও অনেক শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। এই বুঝি পড়ল স্কুলে!

আরও পড়ুন

শরিকদের সঙ্গে নৈশভোজ, একসঙ্গে চলার ডাক প্রধানমন্ত্রীর

২০ জুলাই ২০২৬

বিমান দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাইমুল হাসান আদিত বললেন, ‘ওইদিন আমি ক্লাস করে ৭ নম্বর ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ঠিক তখনই ভবনে বিকট শব্দ শুনতে পাই। কি যেন ধাক্কা খেল। এরপর সেটি প্রাথমিক বিদ্যালয় ভবনের দিকে গিয়ে বিধ্বস্ত হয়, যেটা আমার থেকে মাত্র ১০০ মিটার দূরে। এরপর যা দেখেছি তা আর বলতে পারব না।’

‘চোখের সামনেই সহপাঠীদের মৃত্যু দেখেছি। সেই দুঃসহ স্মৃতি এখনও ভুলতে পারছি না। ঘটনার পর কয়েক মাস মাঝরাতে চিৎকার দিয়ে উঠতাম। ভয়ে বাবা-মা টিসি নিয়ে অন্য কলেজ ভর্তি করানোর উদ্যোগ নিলেও সহপাঠীদের স্মৃতি ফেলে অন্য কোথাও যেতে রাজি হইনি’, যোগ করেন তিনি।

নাইমুলের বাবা ওবায়দুল হাকিম আগামীর সময়কে বলেছেন, ‘সেইদিন দুর্ঘটনাটি ঘটেছে আমার সন্তানের চোখে সামনেই। যা এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। ও এখনও মাঝেমধ্যে ঘুমের মধ্যে চিৎকার করে উঠে।’

উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় হতাহতদের

বিমান দুর্ঘটনায় সন্তান হারানো এক অভিভাবক বলছিলেন, ‘সবাই বলে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। কিন্তু আমার কাছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন এক একটা যুগের মতো। সকালে যখন অন্য বাচ্চারা স্কুলে যায়, তখন ঘরের দরজার দিকে তাকিয়ে থাকি। মনে হয় আমার সন্তানও বুঝি ব্যাগ পিঠে নিয়ে স্কুলে যাবে।’

ওই স্কুলের শিক্ষকরা জানালেন, এই ভয়াবহ ঘটনায় শিক্ষার্থীরা যে মানসিক ধাক্কা পেয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী কাউন্সেলিং প্রয়োজন। ঘটনার পর তিন মাস আমরা টানা কাউন্সেলিং করেছি। তারপরও শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। সে বিষয়টি বিবেচনায় রেখে প্রতিষ্ঠানের নজরদারি অব্যাহত রয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জিয়াউল আলম বলছিলেন, আহত বেশিরভাগ শিক্ষার্থীই স্বাভাবিক হয়েছে বলে চিকিসৎক ও মনোবিজ্ঞানীদের প্রতিবেদনে এসেছে। তারপরও আমরা কাউন্সিলিং চালিয়ে যাচ্ছি।

তিনি জানালেন, বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুরো ভবনটি ভেঙ্গে একটি উদ্যোন ও খেলার মাঠে করার পরিকল্পনা রয়েছে।

সেদিন স্বজনদের আর্তনাদ

নানা কর্মসূচি

এদিকে এক বছর পূর্তিতে মাইলস্টোন স্কুল ও কলেজকে আজ মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও নিহত ও আহতদের স্মরণে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল, স্মৃতিচারণ এবং প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে।

সরকারের আর্থিক সহায়তা নেয়নি পরিবারগুলো

বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে সরকার ২০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিলেও সেই টাকা গ্রহণ করেনি পরিবারগুলো।

সন্তান হারানো এক অভিভাবক বললেন, সরকার আমাদের ২০ লাখ টাকা দিয়ে সান্তনা দিতে চেয়েছে। আমি সেই টাকা নেয়নি। টাকা দিয়ে সন্তানের অভাব পূরণ হওয়ার নয়।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনামাইলস্টোনস্কুলমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise