Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কৌশলগত সম্পর্ক জোরদারে পরিকল্পনা ইইউর, জুনে ব্রাসেলসে যাচ্ছেন তারেক রহমান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৯
শেয়ার করুন:
কৌশলগত সম্পর্ক জোরদারে পরিকল্পনা ইইউর, জুনে ব্রাসেলসে যাচ্ছেন তারেক রহমান

ছবি: আগামীর সময়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক কৌশলগত অংশীদারত্বে রূপ দিতে বিস্তৃত কর্মপরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী বছরগুলোয় বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, অভিবাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও যোগাযোগসহ নানা খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছরের জুনে ব্রাসেলস সফরের পরিকল্পনা নিশ্চিত করেছেন।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি উল্লেখ করেন, আস্থা, ন্যায্যতা ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে কার্যকর অংশীদারত্ব গড়াই এ কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এবং ইইউ প্রতিনিধিদলের উপপ্রধান বাইবা জারিনা উপস্থিত ছিলেন।

মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সরাসরি আলোচনা শুরু করতে আগামী ডিসেম্বরে ঢাকাকে আমন্ত্রণ জানিয়েছে ইইউ। রাষ্ট্রদূত মিলার বলেন, সম্ভাব্য এফটিএর বিষয় যাচাই করা হচ্ছে এবং বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগোতে সংস্থাটি প্রস্তুত। তবে চুক্তিতে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য প্রতিশ্রুতি, পারস্পরিক সুবিধা ও বাধ্যবাধকতা থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসনকে ভবিষ্যতের অর্থনৈতিক অংশীদারত্বের ভিত্তি হিসেবে তুলে ধরেন মিলার।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাণিজ্যিক সুবিধার পরিবর্তন মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রদূত। তার ভাষ্য, অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার কমে যাওয়ার সম্ভাবনা, শ্রম ব্যয় বৃদ্ধি এবং ইইউর সঙ্গে এফটিএ থাকা প্রতিযোগী দেশগুলোর বাড়তি সুবিধা তৈরি পোশাক খাতে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এলডিসি উত্তরণে প্রস্তুতির অতিরিক্ত সময় দেওয়ার বিষয়টি ইইউ সমর্থন করেছে জানিয়ে তিনি দৃশ্যমান সংস্কার ও বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রপ্তানি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো, যা ইইউকে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারে পরিণত করেছে। ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) কর্মসূচির শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও ইইউর ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি মজবুত করতে পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্টের (পিসিএ) খসড়ায় এরই মধ্যে স্বাক্ষর হয়েছে এবং ২০২৭ সালের প্রথমার্ধে এটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হতে পারে বলে আশা প্রকাশ করেন মিলার। আগামী জানুয়ারিতে ফ্রন্টেক্সের সঙ্গে সহযোগিতা নিয়ে ঢাকায় আলোচনা এবং মার্চে ব্রাসেলসে তৃতীয় ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরাম আয়োজনের কথাও জানান তিনি।

বিনিয়োগ বাড়াতে আগামী ৫ ও ৬ এপ্রিল ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যৌথভাবে ব্যবসা ও বিনিয়োগ ফোরাম করবে ইইউ। এতে তৈরি পোশাক, চামড়া, কৃষিভিত্তিক ব্যবসা, লজিস্টিকস ও যোগাযোগ অবকাঠামো নিয়ে আলোচনা হবে। ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় চট্টগ্রামের লালদিয়া গ্রিন কন্টেইনার টার্মিনাল, রেলওয়ের আধুনিকায়ন ও দেশের প্রথম বৈদ্যুতিক রেল প্রকল্পের মতো উদাহরণ তুলে ধরেন তিনি।

বাংলাদেশকে এয়ারবাসের বিমান কিনতে ইইউ চাপ দিচ্ছে— এমন অভিযোগ অস্বীকার করে মিলার বলেন, ব্যবসা জোরজবরদস্তিতে চলে না। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এয়ারবাস থেকে ১০টি বিমান কেনার চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি মন্তব্য করেন, ইউরোপীয় কোম্পানিগুলো বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতায় আগ্রহী এবং এতে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও অ্যাভিয়েশন প্রযুক্তিতে সহযোগিতার সুযোগ তৈরি হবে।

অনিয়মিত অভিবাসন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, ডিসেম্বরের শুরুতে ইইউর ২৭ সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচ্যসূচিতে একমাত্র বাংলাদেশ থাকছে। তিনি জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, মানব পাচার প্রতিরোধ এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। তবে যেকোনো অস্থিরতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিক্রিয়া আনুপাতিক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ নিয়ে ইইউর কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই বলে জানান রাষ্ট্রদূত।

রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মিলার বলেন, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ইইউ সমর্থন দেবে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ৫০ কোটি ইউরোর বেশি মানবিক সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ২০২৬ সালে ৩ কোটি ১৫ লাখ ইউরো এবং কক্সবাজারে উন্নয়ন সহযোগিতায় আরও ৫ কোটি ইউরো যুক্ত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে জবাবদিহি ও আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ সহজ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশলের অপেক্ষায় থাকার পাশাপাশি আন্তর্জাতিক দায়িত্ব ভাগাভাগি অব্যাহত রাখার প্রত্যাশা জানান মিলার।

বাংলাদেশব্রাসেলসপ্রধানমন্ত্রী তারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস