ইসলামী ব্যাংক
১৭ হাজার কোটি টাকা সহায়তার পরও হিমশিম
- গ্রহণযোগ্য বোর্ডের অপেক্ষায় গ্রাহকরা
- বোর্ডে আসতে অনাগ্রহ কাঙ্ক্ষিতদের
- ব্যক্তিগ্রাহক ফেরত এসেছেন ১৫ হাজার
- এসব হিসাবে প্রত্যাবর্তন ৮০০ কোটি
- আস্থা পেয়ে ফেরত এসেছে ২০টি করপোরেট

গ্রাফিকস: আগামীর সময়
বহুল আলোচিত ব্যবসায়ী এস আলমের সঙ্গে সম্পৃক্ততাকে কেন্দ্র করে চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের পরও ইসলামী ব্যাংকে অস্থিরতার জের রয়েছে এখনো কিছুটা। নগদ টাকা তোলার চাপ এবং অন্য ব্যাংকে তহবিল স্থানান্তরের প্রবণতা পুরোপুরি কাটেনি। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় ব্যাংক ১৭ হাজার কোটি টাকা ব্যাংকটিকে নগদ সহায়তা দিলেও গ্রাহকের চাহিদা মেটাতে প্রায় হিমশিম খাচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে বোর্ড-চেয়ারম্যানের যাবতীয়



