তারেক রহমান-লি কুয়াং বৈঠক : ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আগামীর সময় প্রতিবেদক

বৈঠকে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি
চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এই বৈঠকটি শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বিকালে বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যা দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।




