Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

বন্ধ রামপাল চালু হচ্ছে এ সপ্তাহেই, লক্ষ্যমাত্রা ৪ হাজার মেগাওয়াট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭
শেয়ার করুন:
বন্ধ রামপাল চালু হচ্ছে এ সপ্তাহেই, লক্ষ্যমাত্রা ৪ হাজার মেগাওয়াট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ভিডিও থেকে

দেশের এই ক্রান্তিলগ্নে সাময়িকভাবে বন্ধ থাকা রামপাল পাওয়ার প্লান্টের ৬৬০ মেগাওয়াটের ইউনিটটি চলতি সপ্তাহের মধ্যেই চালু করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার জন্য ইতোমধ্যে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ সোমবার সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরে যাওয়া পাঁচটি পাওয়ার প্লান্টের সঙ্গে আলোচনা সফল হয়েছে। কোনো প্রকার ক্যাপাসিটি চার্জ ছাড়াই এসব কেন্দ্র থেকে চলতি সপ্তাহ থেকেই অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে।

উত্তরবঙ্গের বড়পুকুরিয়া কয়লা খনি প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই খনিটি পরিদর্শন করা হয়েছে। সেখানকার অতিরিক্ত কয়লা জমার বিষয়ে তিনি স্পষ্ট করেন, তিনটি বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় না চলায় কয়লা জমে ছিল। খনির কয়লা অন্য প্রান্তে পরিবহনও ব্যয়বহুল। তবে ভবিষ্যতে উত্তরবঙ্গে পরিবেশসম্মত প্রযুক্তিতে কয়লা উৎপাদন বাড়ানো গেলে তা পরিবহনে প্রয়োজনে নতুন রেল অবকাঠামো তৈরি করা হবে।

আরও পড়ুন

১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

০৭ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকট মোকাবিলায় পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে গত ২৪ মে অফশোর বিডিং রাউন্ড চালু করা হয়েছে, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বিশ্বমানের জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে এ বিষয়ে সরাসরি যোগাযোগ চলছে।

এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোংলা বন্দর অববাহিকায় চলতি বছরই দুটি নতুন এফএসআরইউ চুক্তি সম্পন্ন হবে, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ২৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব।
পাশাপাশি মাতারবাড়িতে ল্যান্ডবেসড এলএনজি টার্মিনাল নির্মাণের জমি অধিগ্রহণ ও ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে দিনে ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় গ্যাসের উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। বিগত ফ্যাসিস্ট আমলে কিংবা অন্তর্বর্তী সরকার দেশীয় গ্যাস উত্তোলনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবছর ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে ৩০টি কূপে কাজ চলমান রয়েছে। যা থেকে ২০৩১ সালের মধ্যে ২৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সংসদ অধিবেশনঅনিন্দ্য ইসলাম অমিতবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা