Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ ১১ এমপির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৫
সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ ১১ এমপির

গ্রাফিকস: আগামীর সময়

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। তা সত্ত্বেও নতুন করে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করেছে বর্তমান সরকার। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেও রিট হয়েছে। গতকাল  রবিবার এই আবেদন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত ১১ সংসদ সদস্য। এতে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে।

২০০৬ সালের এক রায়ে ২০০১ সালে জারি করা একই প্রকার প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। পাশাপাশি পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রমের জন্য পৃথকভাবে এবং সরকারের সামগ্রিক কার্যক্রমের জন্য যৌথভাবে সংসদের কাছে দায়ী। কোনো নির্দিষ্ট জেলার বিষয়ে তাদের কোনো ক্ষমতা বা কার্যাবলি নেই। তবে, নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তারা তদারকি করার দায়িত্ব পালন করতে পারেন।’

কিন্তু হাইকোর্টের এমন রায় ও পর্যবেক্ষণের পরও গত ২৭ আগস্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি এবং পরামর্শ প্রদান।’ প্রজ্ঞাপনটি হাইকোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের ভাষ্য, সংবিধানের অনুচ্ছেদ ৫৯ এবং ৬০ অনুযায়ী জারি করা যাবে না এ ধরনের কোনো প্রজ্ঞাপন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেসের রুল ৩৩ অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যেকোনো ক্ষেত্রে বা ক্ষেত্রগুলোয় এই রুলস থেকে বিচ্যুতির অনুমতি দিতে বা মঞ্জুর করতে পারেন। পাশাপাশি বলা হয়েছে, রুলস অব বিজনেসের চ্যাপ্টার ১, চ্যাপ্টার ২ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে তারা বিষয়টি পলিসি হিসেবে আলোচনা করেছেন।

কিন্তু রিটকারীদের আইনজীবী জানিয়েছেন, রুলস অব বিজনেসের ভেতরে বা বাইরে প্রধানমন্ত্রীর যত ক্ষমতাই থাকুক না কেন, তা কোনোভাবেই তাকে সংবিধান ভায়োলেট (লঙ্ঘন) করার ক্ষমতা দেয়নি। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগে যত পলিসিই আলোচনা হোক না কেন, সংবিধান ভায়োলেট করার ক্ষমতা মন্ত্রিপরিষদেরও নেই। তা হোক কালেক্টিভলি বা ইন্ডিভিজুয়ালি।

শিশির মনির বলছেন, ​এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশে দ্বৈত শাসনব্যবস্থা তৈরি করা হয়েছে। রিট আবেদনটি বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দ্রুতই শুনানির ব্যবস্থা করা হবে।

 

মন্ত্রীপ্রতিমন্ত্রীজাতীয় সংসদহুইপএমপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    advertiseadvertise