Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৪:৪৩
বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: পিএমও

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনমিক করিডর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে দুই নেতার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেছেন, বৈঠকে দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি বা কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনীতির পরিসর বাড়ানো, বাণিজ্যিক লেনদেন সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহনব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

তিনি জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে চীন আগ্রহ প্রকাশ করেছে। এই বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে, যাতে এটি শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশকেও সেবা দিতে পারে।

চট্টগ্রাম বন্দর আরও আধুকায়নে চীন কাজ করার আগ্রহ প্রকাশ করে জানিয়ে মাহদী আমিন বলেছেন, এই বন্দরকে আধুনিকায়ন করে কীভাবে এটাকে আমরা রিজিনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি এবং যেটা বাংলাদেশের জন্য শুধু নয়, অন্যান্য দেশের জন্য সার্ভ করবে। সেটা নিয়ে আমরা কাজ করতে চাই।

একই সঙ্গে মোংলা পোর্টকে আপগ্রেড করার জন্য এবং মোংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করার জন্য, সার্ভিস অরিয়েন্টেড করার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে। আমরা সেগুলো দিয়ে আলোচনা করেছি।

আরও পড়ুন

চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ জুন ২০২৬

আজ সকালে গ্রেট হলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন তারেক রহমান। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন।

মাহদী আমিন বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদারে উভয় দেশ গুরুত্ব দিচ্ছে। সংস্কৃতি, গণমাধ্যম, প্রযুক্তি, জ্ঞান বিনিময় এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি জানালেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন।

স্বাস্থ্য খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মাহদী আমিনের ভাষ্য, রোবোটিক সার্জারি, আধুনিক হাসপাতাল নির্মাণ এবং উন্নত চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে চীন সহযোগিতা করতে চায়। একই সঙ্গে বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করার আগ্রহও জানিয়েছে দেশটি।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে প্রয়োজনীয় সংলাপের ক্ষেত্রে চীন সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

পররাষ্ট্র ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মাহদী আমিন জানালেন, প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের মধ্যে ‘টু প্লাস টু’ সংলাপ চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। এর আওতায় দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা নিয়মিত সংলাপে অংশ নেবেন। এ সংলাপের কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীন তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

ব্রিকসে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ নিয়েও আলোচনা হয়েছে। মাহদী আমিন জানান, ভবিষ্যতে বাংলাদেশ সদস্যপদের জন্য আবেদন করলে চীন তা স্বাগত জানাবে।

তারেক রহমান বেইজিং সফরের শেষ দিনে শুক্রবার সকালে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মাহদী আমিনপ্রধানমন্ত্রীর চীন সফরতারেক রহমানমিয়ানমারঅর্থনৈতিক করিডোর
১
তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রম...

বিস্তারিত পড়ুন...

২
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়।এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি...

বিস্তারিত পড়ুন...

৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীন...

বিস্তারিত পড়ুন...

৪
বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন : শি জিনপিং

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন : শি জিনপিং

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন। দুই দেশের মধ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার বিষয়ে আলোচনা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন।বৈঠকটিকে নজিরবিহীন বলে উল্লেখ করে হুমায়ু...

বিস্তারিত পড়ুন...

৫
রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ শুক্রবার রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।চীনের রাজধানী বেইজিং থেকে একটি ফ্লাইটে সরাসরি ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতা, সিনিয়র মন্ত্রীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর...

বিস্তারিত পড়ুন...

৬
চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী

চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যের জাদুঘর পরিদর্শন করেছেন। জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পুরো জাদুঘর ঘুরিয়ে দেখান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা সঙ্গে ছিলেন। তারা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং একটি অডিও-ভিজ্যুয়াল শো উপভোগ করেন।পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন। পরে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের...

বিস্তারিত পড়ুন...

৭
বাংলাদেশ-চীন ১৭ সমঝোতা সই

বাংলাদেশ-চীন ১৭ সমঝোতা সই

চীনের সঙ্গে বাংলাদেশের মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের দাইওইউতাই হোটেলে কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে তুলে ধরতে গিয়ে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের এই মুখপাত্র।তিনি বললেন, ‘বৃহস্পতিবার দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট ১৭টি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা এমইও...

বিস্তারিত পড়ুন...

৮
দেশের পথে প্রধানমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ফিরছেন একই ফ্লাইটে।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে প্রধানমন্...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!