বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনমিক করিডর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।আজ শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে দুই নেতার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।মাহদী আমিন বলেছেন, বৈঠকে দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি বা কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনীতি...