Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভারতে সর্বোচ্চ সম্মান পাবেন তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২১:৫০
ভারতে সর্বোচ্চ সম্মান পাবেন তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নিয়ে আশাবাদী ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘আমি দিল্লির পক্ষ থেকে নিশ্চিত করছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন, তিনি সেখানে সর্বোচ্চ সম্মান পাবেন। সফরটি হবে অত্যন্ত স্মরণীয়।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ভারতীয় শিল্প ও বাণিজ্য মহাসংঘের (সিআইআই) প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাইক‌মিশনার এ কথা বলেন। এ সময় তারেক রহমানের সম্ভাব্য সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসে ‘স্বর্ণালী অধ্যায়’ হিসেবে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

যদিও অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে হালনাগাদ তথ্য না থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হচ্ছে দুই দেশের গণমাধ্যমে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট কিছু না বললেও ভারতকে আহ্বান জানিয়েছে সম্ভাব্য সফরের জন্য ‘অনুকূল পরিস্থিতি’ তৈরি করতে।

আরও পড়ুন

ইতিবাচক সম্পর্কের বার্তা দিল্লির, তবে হাসিনার প্রত্যর্পণ এখনো পর্যালোচনায়

১৮ আগস্ট ২০২৬

অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশাল জনসমর্থন নিয়ে জয়ী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রথম অভিনন্দন জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান।’

দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে ‘নিঃশর্ত বিশ্বাস’-এর ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান সম্ভব। ভারত ও বাংলাদেশ কেবল ভৌগোলিক বা ঐতিহাসিকভাবেই যুক্ত নয়, বরং দুই দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ও স্বপ্ন অভিন্ন। আমরা শুধু পানি ভাগ করি না, আমরা স্বপ্নও ভাগ করি।’

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী জানান, ভারতের প্রধানমন্ত্রী তাকে সরাসরি এই বার্তা নিয়েই বাংলাদেশে পাঠিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও ভারসাম্যপূর্ণ করার ওপর জোর দেন। এছাড়া ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮ আগস্ট ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে সিআইআই’র প্রতিনিধিদল ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের ভারত সফরভারত-বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!