Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশে ফিরবেন হাসিনা, সেই দিন বেশি দূরে নয়: বিজেপি নেতা

নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২১:৫১
শেয়ার করুন:
বাংলাদেশে ফিরবেন হাসিনা, সেই দিন বেশি দূরে নয়: বিজেপি নেতা

স্বপন মজুমদার

‘ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়েই একদিন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। সেই দিন আর বেশি দূরে নয়।’ এমনই দাবি বিজেপি নেতা স্বপন মজুমদারের। পশ্চিমবঙ্গের বনগাঁও দক্ষিণের এই বিজেপি বিধায়কের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অন্যায়ভাবে দেশছাড়া করা হয়েছে’।

গতকাল রবিবার পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ চার নেতার বৈঠকের খবর প্রকাশ করে ভারতের কয়েকটি গণমাধ্যম। এরই মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং শেখ হাসিনার দেশে ফেরা সামনে রেখে পেট্রাপোল সীমান্তের সভা থেকে প্রতিবেশী দেশের রাজনৈতিক নেতৃত্বকে কড়া বার্তা দিলেন এ বিজেপি নেতা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কিছুদিন ধরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

রবিবার পেট্রাপোল সীমান্তে আয়োজিত প্রতিবাদ সভায় বিজেপি নেতা স্বপন মজুমদার ছাড়াও বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

তিনি বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার অধিকার আছে। তাকে যেভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তা অন্যায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তার প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

১৯ নভেম্বর ২০২৬

সভায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন খাদ্যমন্ত্রী। কারাবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি চান তিনি। তার অভিযোগ, ‘মিথ্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে আটকে রাখা হয়েছে। তাকে মুক্তি না দিলে আন্তর্জাতিক স্তরে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।’

একই সভায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার দিন খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন স্বপন মজুমদার।

এদিকে, শেখ হাসিনার সম্ভাব্য ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের পলাতক নেতাদের বৈঠকের খবর প্রকাশের পর সেখানে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। তবে বৈঠকের বিষয়টি ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।

আজ সোমবার তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে অবৈধভাবে দেশে ঢুকতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

পেট্রাপোলে আ.লীগের বৈঠকের খবরের পর সীমান্তে পাহারা জোরদার

২৩ নভেম্বর ২০২৬


শেখ হাসিনাভারত-বাংলাদেশপেট্রোপোলসীমান্তবিজেপিপশ্চিমবঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস