Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইসির প্রস্তাব

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৮:৫৭
স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ঋণখেলাপি ও বিলখেলাপিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী এবং লাভজনক পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য করার সুপারিশও করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন সংশোধন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধির প্রস্তাবিত সংশোধনী নিয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেছেন, ঋণখেলাপির ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি হলো ঋণগ্রহীতা, অন্যটি গ্যারান্টার। যিনি ব্যক্তিগতভাবে ঋণগ্রহীতা, তিনি তো আছেনই। তবে গ্যারান্টারদেরও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার প্রস্তাবে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত হবে ২৭ আগস্ট

১৫ জুলাই ২০২৬

তিনি আরও বলেছেন, এর পাশাপাশি বিলখেলাপিদেরও অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। যেমন বিদ্যুৎ বিল, ভূমি কর, ওয়াসা বা এ ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো বিল বকেয়া থাকলে, তা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যাই হোক না কেন, সেটিও অযোগ্যতার কারণ হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে তিনি বলেছেন, কমিশনের মতে, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সে অনুযায়ী তাদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

দ্বৈত নাগরিকত্বধারীদের প্রসঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব বললেন, কমিশনের মতে তারাও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সংবিধানে এ বিষয়ে বিধান রয়েছে।

লাভজনক পদে থাকা ব্যক্তিদের বিষয়েও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেছেন, লাভজনক পদে থেকে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তিনি জানান, আইন সংশোধনের পাশাপাশি আচরণবিধিতেও প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব আনা হবে।

‘আইন সংশোধনের বিষয়টি আইনগত প্রক্রিয়া। এ বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠাবে। স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবগুলো উপযুক্ত মনে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে’— যোগ করেন আখতার আহমেদ।

আইন চূড়ান্ত করার বিষয়ে তিনি বলেছেন, আইন চূড়ান্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কমিশন শুধু কিছু প্রস্তাব ও সুপারিশ করছে। আইন চূড়ান্ত করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের।

স্থানীয় সরকার নির্বাচনইসিসরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু