Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বঙ্গতাজের জন্মদিন আজ

তাজউদ্দীনের ভাষণগুলো কোথায়?

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:০৫
তাজউদ্দীনের ভাষণগুলো কোথায়?

তাজউদ্দীন আহমদ

বাংলাদেশের জন্মের ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ দিন— ১৯৭১ সালের ১০ ও ১৭ এপ্রিল এবং ১৬ ডিসেম্বর। এই তিন দিনই বেতারে ভাষণ দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। তবে এই ভাষণগুলোর লিখিত রূপ বিভিন্ন সংকলনে থাকলেও, সেগুলোর মূল অডিও সংস্করণ সচরাচর শুনতে পাওয়া যায় না। লেখক মো. মিনহাজ উদ্দীন বললেন, ‘খুব সম্ভবত মুক্তিযুদ্ধোত্তরকালে বাংলাদেশের মানুষ এই তিনটি ভাষণের কোনোটি কখনো শোনেনি। আমি নিজেও যুদ্ধদিনের তাজউদ্দীন আহমদের দেওয়া এই তিনটি ভাষণের কোনো অংশ দেশের কোনো গণমাধ্যমে শুনতে পাইনি; এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও নয়।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় আসেন তাজউদ্দীন আহমদ। মিনহাজ বললেন, শেখ মুজিবুর রহমানকে পাশ কাটিয়ে রাখার কুচিন্তা কিংবা আওয়ামী লীগের প্রতি ক্ষোভ থেকেই হোক, তাজউদ্দীনের প্রতি সম্মান দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই ভাষণগুলো উদ্ধার বা সম্প্রচারের উদ্যোগ কেউ নেয়নি, এমনকি এগুলো নিয়ে কোথাও কোনো আলোচনাও হয়নি।

স্বাধীনতার দলিলপত্রসহ মুক্তিযুদ্ধভিত্তিক অনেক বই বা সংকলনে তাজউদ্দীনের ভাষণগুলোর লিখিত রূপ সংরক্ষিত রয়েছে বলে জানালেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। অডিওগুলো ভারতের আকাশবাণীতে খোঁজ করলে পাওয়া যেতে পারে উল্লেখ করে তিনি বললেন, ‘আমাদের ইতিহাস নিয়ে অনুসন্ধানের ঘাটতি রয়েছে। এ ধরনের বড় পরিসরের গবেষণার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হয়। বর্তমানে আমাদের বেশিরভাগ গবেষণা ব্যক্তি উদ্যোগে হয়, অথচ এর জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক উদ্যোগ।’

প্রায় একই কথা জানালেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি বললেন, তাজউদ্দীন আহমদের ভাষণ এবং যুদ্ধকালে দেওয়া তার নানা বক্তব্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। গবেষকদের কেউ কেউ তাকে নিয়ে কিছু কাজ করেছেন, তবে আরও বড় পরিসরে গবেষণা হওয়া উচিত। পাশাপাশি ইতিহাস অনুসন্ধানে সংবাদমাধ্যমের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও বিভিন্ন আঙ্গিকের লেখা প্রকাশের ওপর জোর দেন।

শেখ মুজিব বনাম তাজউদ্দীন: অর্থহীন এক বিতর্ক: শেখ মুজিবুর রহমানকে ছোট করার জন্য তাজউদ্দীন আহমদকে বড় করে দেখানো কিংবা এর উল্টো চেষ্টা করাকে সম্পূর্ণ অর্থহীন বলে মনে করেন মহিউদ্দিন আহমদ ও মফিদুল হক।

তবে ইতিহাস কাউকেই বঞ্চিত করে না উল্লেখ করে মহিউদ্দিন আহমদ বললেন, রবীন্দ্রনাথকে ছোট করার জন্য যেমন কেউ কেউ নজরুলকে বেশি করে প্রচার করতে চায়, তেমনি শেখ মুজিবকে ছোট করার জন্য অনেকে তাজউদ্দীনকে সামনে দাঁড় করাতে চায়। কিন্তু ইতিহাসে শেখ মুজিব বা তাজউদ্দীন, কিংবা রবীন্দ্রনাথ বা নজরুল— প্রত্যেকেই তাদের নিজস্ব যোগ্যতায় প্রাপ্য সম্মানের স্থানে আসীন।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়ায় তার জন্ম। ১৯৭৫ সালের ৩ নভেম্বর নির্মম হত্যাযজ্ঞের শিকার হন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ।

তাজউদ্দীনইতিহাসস্বাধীনপ্রধানমন্ত্রীমুক্তিযুদ্ধোত্তরকালেঅভ্যুত্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির