বাংলাদেশের জন্মের ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ দিন— ১৯৭১ সালের ১০ ও ১৭ এপ্রিল এবং ১৬ ডিসেম্বর। এই তিন দিনই বেতারে ভাষণ দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। তবে এই ভাষণগুলোর লিখিত রূপ বিভিন্ন সংকলনে থাকলেও, সেগুলোর মূল অডিও সংস্করণ সচরাচর শুনতে পাওয়া যায় না। লেখক মো. মিনহাজ উদ্দীন বললেন, ‘খুব সম্ভবত মুক্তিযুদ্ধোত্তরকালে বাংলাদেশের মানুষ এই তিনটি ভাষণের কোনোটি কখনো শোনেনি। আমি নিজেও যুদ্ধদিনের তাজউদ্দীন আহমদের দেওয়া এই তিনটি ভাষণের কোনো অংশ দেশের কোনো গণমাধ্যমে শুনতে পাই...