Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সন্ত্রাস-নৈরাজ্য মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে: বিমানমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২
শেয়ার করুন:
সন্ত্রাস-নৈরাজ্য মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে: বিমানমন্ত্রী

পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। ফ্যাসিবাদী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ময়মনসিংহের উন্নয়ন সমন্বয়ের জন্য দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্যাসিস্টদের সন্ত্রাস-নৈরাজ্য রোধে কোনো ধরনের শিথিলতা ও দুর্বলতা সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

১৩ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মাহবুবুর রহমান লিটন, জাকির হোসেন বাবলু ও লুৎফুল হেল মাজেদ বাবু। তারা সবাই সংসদ সদস্য। এ ছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মতাহার হোসেন তালুকদার।

ময়মনসিংহ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক সাইফুল ইসলাম ও নিয়ামুল কবির সজল, শিক্ষক অধ্যাপক ড. হুমায়ুন কবির, ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিরা।

রাশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি জনকল্যাণে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা পরিষদের বরাদ্দ করা অর্থের চেক সংশ্লিষ্ট প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

সন্ত্রাসনৈরাজ্যবিমানমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা