আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া কোনো সরকার বিশ্বে আর ফিরে এসেছে, এমন নজির নেই। কে আসবে, কে আসবে না, তা নিয়ে চিন্তার কিছু নেই। ডিসেম্বর, ডিসেম্বর বলে যে আওয়াজ তোলা হচ্ছে, তা ফাঁকা বুলি। কিছুদিন পর এসব আর থাকবে না।আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট...