Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

‘সংবিধান সংস্কার পরিষদ’ ইস্যুতে বাগবিতণ্ডা, একাত্তর বিধির পর আলোচনার অনুরোধ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৭:৫৪
‘সংবিধান সংস্কার পরিষদ’ ইস্যুতে বাগবিতণ্ডা, একাত্তর বিধির পর আলোচনার অনুরোধ

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে নোটিশ উত্থাপন করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় সরকারদলীয় চিপ হুইপ একাত্তর বিধির পর এ বিষয়ে আলোচনায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে সংসদে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

নোটিশ উত্থাপনকালে বিরোধীদলীয় নেতা স্পিকারের উদ্দেশে বলেছেন, ‘জুলাই সনদ নিয়ে মাননীয় স্পিকার এই সংসদে আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশ উত্থাপন করার জন্য। তা আমরা করেছি। আমরা আপনার মাধ্যমে নোটিশ উত্থাপন করছি। নোটিশের বিষয়টি হলো, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ যেটা আদেশ নম্বর ১ এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের আহ্বান প্রসঙ্গ। নোটিশে বিস্তারিত লেখা আছে। এ বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন।

নোটিশটি উত্থাপনের পর স্পিকার সরকার দলীয় চিপ হুইপকে এ বিষয়ে বক্তব্য দিতে আহ্বান জানান। এ সময় সরকারদলীয় চিপ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, এ ধরনের বিষয়ে আলোচনা হয় তারকা চিহ্নিত প্রশ্নোত্তোর ও একাত্তর বিধির পরে। যদি বিরোধীদলীয় নেতা চান তবে পরে এটা নিয়ে আলোচনা হতে পারে।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। তখন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাননীয় স্পিকার বলেছিলেন, প্রশ্নত্তোরের পরে এভাবে নোটিশ করা যাবে। আমি সেভাবে দাঁড়িয়েছি। আমি মনে করি, এটা আমার অধিকার এবং দায়িত্ব, আমি বিশ্বাস করি আপনি এটা এভাবেই গ্রহণ করবেন।

পরে পয়েন্ট অব ওয়ার্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনিও প্রশ্নোত্তোর ও একাত্তর বিধির পরে এ বিষয়ে আলোচনার জন্য মত দেন।

তার মতামতের পরে এ বিষয়ে কথা বলেন বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম। তিনি সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে তোলা নোটিশের বিষয়ে আলোচনা উত্থাপনে স্পিকারের প্রতি অনুরোধ জানান। তবে সরকার দলীয় চিপ হুইপ এর বিরোধিতা করেন। পরে একাত্তর বিধির পর এ বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানিয়েছেন স্পিকার।

সংসদসংবিধান সংস্কার পরিষদবাগবিতণ্ডা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise