আবারও তীব্র হয়ে উঠেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। শুধু ক্ষেপণাস্ত্র হামলায় নয়, বাগবিতণ্ডায়ও। বরাবরের মতো এবারও সম্মুখভাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসের সংবাদ সম্মেলনে গর্ব করে বলেছেন, ‘ইরানের ওপর সর্বাত্মক নজরদারি চালাতে সক্ষম হয়েছে তার দেশ।’ একপর্যায়ে তিনি দাবি করে বসেন, ‘আমাদের নজর এড়িয়ে তারা (ইরানিরা) বাথরুমে পর্যন্ত যেতে পারছেন না।’
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এদিনই আবার কুয়েত ও আমিরাতে বড় হামলা চালায় ইরান। তাদের লক্ষ্যবস্তু ছিল আরব দেশ...