Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বাগবিতণ্ডা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৯:২৮
কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বাগবিতণ্ডা

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। একপর্যায়ে বিষয়টি নিয়ে সংসদে বাগবিতণ্ডা শুরু হলে স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়।

আজ বুধবার জাতীয় সংসদে বাজেটের উপর বক্তব্য রাখার সময় এ বিষয়ে তর্ক-বিতর্ক হয়। 

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন। বক্তব্যে তিনি বলেছেন, ‘যারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।’

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, কোরআনের আয়াত উদ্ধৃত করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা আয়াতের রাজনৈতিক অপব্যাখ্যা এবং ঠাট্টা-বিদ্রুপের শামিল। তিনি এ বক্তব্য সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।


আরও পড়ুন

অনলাইন জুয়ায় ৭ বছর পর্যন্ত হতে পারে জেলে

২৩ জুন ২০২৬


জবাবে স্পিকার বলেছেন, ‘বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। যদি কোনো ভুল ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে, তাহলে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।’

‘বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়।’—যোগ করেন তিনি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংশ্লিষ্ট সংসদ সদস্য কোনো অসৎ উদ্দেশ্যে বক্তব্য দেননি। তিনি একজন মাদ্রাসাশিক্ষিত ব্যক্তি এবং ধর্মীয় বিষয়টি ইতিবাচক অর্থেই উত্থাপন করেছেন। বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেন বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি দাবি করেন, আলোচিত আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপটকে আড়াল করে রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিষয়টি আলেম বা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাইয়ের দাবি জানান তিনি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেছেন, ‘সংসদে অনেক আলেম ও মাদ্রাসাশিক্ষিত সদস্য রয়েছেন। নতুন করে বিতর্ক সৃষ্টি না করে বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করা হবে।’

পরে সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান এবং চিফ হুইপ নূরুল ইসলাম মণি বক্তব্য দেন। তারা বলেছেন, ‘সংশ্লিষ্ট সংসদ সদস্য ব্যঙ্গ বা পরিহাসের উদ্দেশ্যে কোনো কথা বলেননি। তার বক্তব্যের উদ্দেশ্য ছিল ধর্মীয় মূল্যবোধ ও সঠিক আমলের প্রতি গুরুত্বারোপ করা।’

দফায় দফায় বক্তব্য ও স্পিকারের হস্তক্ষেপের পর সংসদের পরিবেশ স্বাভাবিক হয়।

কোরআনের আয়াতসংসদবাগবিতণ্ডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!