জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। একপর্যায়ে বিষয়টি নিয়ে সংসদে বাগবিতণ্ডা শুরু হলে স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়।আজ বুধবার জাতীয় সংসদে বাজেটের উপর বক্তব্য রাখার সময় এ বিষয়ে তর্ক-বিতর্ক হয়। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন। বক্তব্যে তিনি বলেছেন, ‘যারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অ...