Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারেন না ইরানিরা!

  • কুয়েত ও আমিরাতে বড় হামলা ইরানের সেনাবাহিনীর
  • ইরানকে অনেক পেছনে ঠেলে দিয়ে প্রস্তরযুগ ও অন্ধকারের অতল গহ্বরে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি ইসরায়েলের
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩
যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারেন না ইরানিরা!

সংগৃহীত ছবি

আবারও তীব্র হয়ে উঠেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। শুধু ক্ষেপণাস্ত্র হামলায় নয়, বাগবিতণ্ডায়ও। বরাবরের মতো এবারও সম্মুখভাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসের সংবাদ সম্মেলনে গর্ব করে বলেছেন, ‘ইরানের ওপর সর্বাত্মক নজরদারি চালাতে সক্ষম হয়েছে তার দেশ।’ একপর্যায়ে তিনি দাবি করে বসেন, ‘আমাদের নজর এড়িয়ে তারা (ইরানিরা) বাথরুমে পর্যন্ত যেতে পারছেন না।’

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এদিনই আবার কুয়েত ও আমিরাতে বড় হামলা চালায় ইরান। তাদের লক্ষ্যবস্তু ছিল আরব দেশ দুটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা, সরঞ্জাম ডিপো, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, সৈন্যবাহিনীর অবস্থান এবং রাডার ব্যবস্থা। হামলার আশঙ্কায় আগাম হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরান হামলা চালালে জবাবে আরও কঠোর হামলা চালাবে ইসরায়েল। ইরানের জ্বালানি এবং শক্তি উৎপাদন কেন্দ্রকে ইসরায়েল হামলার নিশানা বানাবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। এ অঞ্চলে ইরান তাদের রাডার ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছিল বলে দাবি তার। তবে যুক্তরাষ্ট্রের উন্নতমানের নজরদারি ব্যবস্থা থাকায় তারা ইরানের সব ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। রয়টার্স, তাসনিম নিউজ, বিবিসি, আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা: ইরানি সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘সায়েকেহ’ (বজ্রপাত) অভিযানের ৩১তম ধাপের আওতায় হামলাগুলো চালানো হয়। যুক্তরাষ্ট্রের উসকানিমূলক আগ্রাসনের ফলে ইরানি বেসামরিক নাগরিক ও সশস্ত্র বাহিনীর সদস্যদের শাহাদাতবরণের প্রতিশোধ হিসেবে গতকাল ভোরে তারা বড় ধরনের এই আক্রমণ করে। বিবৃতি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোনগুলো কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্র-পরিচালিত ‘আহমেদ আল-জাবের’ বিমান ঘাঁটি ও সংযুক্ত আরব আমিরাতের ‘আল-মিনহাদ’ বিমান ঘাঁটিতে হামলা করে। ইরানের সেনাবাহিনী তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, মার্কিন বাহিনীর যেকোনো হামলার জবাব থাকবে কঠোর।

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইসরায়েলের: ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ অভিযান চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। তবে এরপরের জুলাই এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের ইরানে হামলায় অংশ নেয়নি ইসরায়েল। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তার দেশ ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় পাল্টা আঘাত হানবে। তিনি জানিয়েছেন, ইরান ইসরায়েলে হামলা চালালে তা ইরানকে আক্রমণের ক্ষেত্রে ইসরায়েলের ওপর থাকা বিদ্যমান সব সীমাবদ্ধতা থেকে মুক্ত করে দেবে। গতকাল তিনি হুমকি দিয়ে আরও বলেছেন, ‘আমরা ইরানের সব জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামো, যার মধ্যে জ্বালানি অবকাঠামোও অন্তর্ভুক্ত, অচল করে দেব এবং দেশটিকে অনেক পেছনে ঠেলে দিয়ে প্রস্তরযুগ ও অন্ধকারের অতল গহ্বরে ফিরিয়ে নিয়ে যাব।’

হামলাইরানযুক্তরাষ্ট্রযুদ্ধবাগবিতণ্ডাট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    advertiseadvertise