হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৬ শিশু।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত ১৩৫৬ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৬০ শিশু এবং সন্দেহজনক হামে ১২৯৬ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৭২২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৪২ রোগী।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১১২৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১০২৬ জন এবং নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।



