Agamir Somoy E-Paper
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

স্বাস্থ্যকর অভ্যাস গড়ার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:০০
স্বাস্থ্যকর অভ্যাস গড়ার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি

স্বাস্থ্য শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনধারা, সচেতনতা ও সামাজিক দায়িত্বশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত; মনে করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি বলছিলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ ও শ্বাসকষ্টের মতো অসংক্রামক রোগগুলো এখন বড় জনস্বাস্থ্যঝুঁকি হয়ে উঠেছে। এসব রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণে জরুরি জীবনযাত্রার পরিবর্তন। আর তাই সবাইকে প্রতিদিন অন্তত ৪০ মিনিট হাঁটা, সুষম ও ভেজালমুক্ত খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিলেন তিনি।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুল সালাম হলে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ‘ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন’-এর উদ্বোধনে ছিল এ আয়োজন। ডা. মোহাম্মদ আব্দুল মুহিত বলছিলেন, ‘বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন মানুষের চিন্তা, মূল্যবোধ ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনে। তাই স্বাস্থ্যব্যবস্থাকে শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর জোর দিতে হবে।’

সুস্থ সমাজ গঠন প্রসঙ্গে তিনি বললেন, ‘সামাজিক অবক্ষয়, দুর্নীতি ও নৈতিকতার অবনতি একটি সুস্থ সমাজ গঠনের পথে বড় বাধা।’

তার সঙ্গে সুর মেলালেন বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বললেন, জনসচেতনতা বৃদ্ধি সামাজিক ও নৈতিক মূল্যবোধ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে জানালেন ‘সামাজিক, মানবিক ও পারিবারিক মূল্যবোধ’ শীর্ষক একটি প্রকল্পের কথা। যার আওতায় নারীর সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৬০টি ভিডিও নির্মাণ করছে। বর্তমান সমাজে বড়দের প্রতি অসম্মান এবং পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী মানুষের মানসিকতা বা ‘মাইন্ডসেট’ পরিবর্তনের তাগিদ দেন।

নাগরিক আচরণ পরিবর্তনের জন্য একটি সুনির্দিষ্ট নীতিগত কাঠামো প্রয়োজন বলে মত দিলেন ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নওফল জমির। তিনি আরও বললেন, শিক্ষাব্যবস্থার দুর্বলতা ও ভুল ন্যারেটিভ ভবিষ্যৎ প্রজন্মকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। তাই শিক্ষা সংস্কার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক আচরণ নিয়ে গবেষণা করা জরুরি। সরকারি-বেসরকারি উদ্যোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক প্রচারের মাধ্যমে ইতিবাচক আচরণ উৎসাহিত করার আহ্বানও জানালেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় গ্রন্থাগারের পরিচালক আফসানা বেগম দুর্ঘটনা রোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন। সেই সঙ্গে জানালেন, আগামী ১০ বছরের মধ্যে এসএসসি সম্পন্ন করার বয়স ও শিক্ষা কাঠামো পুনর্বিন্যাস করার পরিকল্পনার কথা।

স্বাস্থ্যকরঅভ্যাসপরামর্শস্বাস্থ্য প্রতিমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    ১৪ জুন ২০২৬, ০০:১১

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    ১৪ জুন ২০২৬, ০০:৩৬

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    ১৪ জুন ২০২৬, ০০:৫০

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    ১৪ জুন ২০২৬, ০১:০৫

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    ১৪ জুন ২০২৬, ০১:১৬

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    ১৪ জুন ২০২৬, ০২:০৫

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    ১৪ জুন ২০২৬, ০১:৩০

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    ১৪ জুন ২০২৬, ০২:১১

    ড্রয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

    ড্রয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

    ১৪ জুন ২০২৬, ০২:৪৬

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    ১৪ জুন ২০২৬, ০২:০১

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    ১৪ জুন ২০২৬, ০৩:২০

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    ১৪ জুন ২০২৬, ০২:৩৭

    বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

    বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

    ১৪ জুন ২০২৬, ০২:৫১

    কুষ্টিয়ার সীমান্তে তৃতীয় দিনের মতো আটকে আছেন নারী-শিশুসহ ১২ জন

    কুষ্টিয়ার সীমান্তে তৃতীয় দিনের মতো আটকে আছেন নারী-শিশুসহ ১২ জন

    ১৪ জুন ২০২৬, ০৩:১০

    বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা  তৈরি করা

    বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা তৈরি করা

    ১৪ জুন ২০২৬, ০২:২৮