হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪২
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৮৪ জন। এ সময় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ জন, গত ১৫ মার্চ থেকে ০২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩ জন।
গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭২ হাজার ২১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।



