হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ২১৪ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮২ জন নিশ্চিত এবং ১ হাজার ১৩২ জন সন্দেহজনক রোগী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২১ হাজার ৬০২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৬৬৩ জন।
এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।



