Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

এক শিশুর মৃত্যুতে বিল মওকুফের ‘সান্ত্বনা’, আরেকজনকে স্থানান্তর

প্রজ্ঞা দীপ
প্রজ্ঞা দীপ
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ২২:১৮
এক শিশুর মৃত্যুতে বিল মওকুফের ‘সান্ত্বনা’, আরেকজনকে স্থানান্তর

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর পান্থপথের প্লাটিনাম হাসপাতালে দায়িত্বে অবহেলার কারণে তিন দিন বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। অন্যদিকে অবস্থার অবনতি ঘটায় ৫ মাস বয়সী আরেকজন হামের শিশুকে পাঠানো হয়েছে অন্য হাসপাতালে।

এ ঘটনায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবারগুলো। ঘটনা দুটি যথাক্রমে গত ২৯ ও ৩১ জুলাইয়ের। তবে স্বজনদের অভিযোগ, সংকটের মুহূর্তে ছিল না হাসপাতাল প্রশাসনের কেউই।

সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় শিশু বিশেষজ্ঞ ডা. এম এম ইউসুফসহ সাগরিকা এবং শম্পা নামের দুই নার্সকে মৌখিকভাবে বহিষ্কার করেন হাসপাতালের প্রধান নির্বাহী অফিসার (সিইও)। তবে এক দিন পরেই হাসপাতালে ফিরেছেন ডা. ইউসুফ।

মারা যাওয়া তিন দিন বয়সী শিশুটির পিতা অপু বিশ্বাস আগামীর সময়কে বলছিলেন, ‘সকালেও আমার সন্তানকে হাত-পা ছুড়তে দেখেছি। রক্ত নেওয়ার সময় নার্স অক্সিজেনের মাস্ক খুলে ফেলেন। আমি বলা সত্ত্বেও মাস্কটি লাগানো হয়নি। ভর্তির পর গত তিন দিন ডাক্তার বলছিলেন, আপনার সন্তান দ্রুত ইমপ্রুভ করছে। কিন্তু আজ সকালে যখন সন্তান মারা গেল, তখন বহু চেষ্টা করেও ডা. ইউসুফ বা হাসপাতালের সিইও কাউকেই পাওয়া যায়নি।’

তিনি অভিযোগ করেন, ‘মৃত্যুর ৭ ঘণ্টা পর হাসপাতালের সিইও এসে বিল মওকুফের কথা বলেন। কিন্তু আমি তো আমার সন্তানকে আর ফিরে পাব না।’ আক্ষেপ করে বলছিলেন, রোগীর অবস্থা বিবেচনা না করে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণেই সন্তানহারা হলাম। 

অপু বিশ্বাসের মতোই আরেক অভিভাবক পূর্ণিমা। তার সন্তান ফাহমিদের বয়স ৫ মাস। তাকে নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষ একই ধরনের কথা জানায়। তিনি বলছিলেন, ‘ডাক্তার কেবল সকালে আর রাতে কয়েক মিনিটের জন্য আসেন। আমাকে গত ৮ দিন ধরে ‘সন্তান খুব ভালো আছে’ বলে আশ্বাস দিচ্ছিলেন। ২৯ জুলাই দুপুরে জানতে পারলাম আমার ছেলেকে নাকি লাইফ সাপোর্টে নিতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘ডা. ইউসুফ সকাল থেকে ফোনে নির্দেশনা দিয়ে চিকিৎসা চালাচ্ছিলেন। হাসপাতাল-সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে বলা হয়, তিনি তখন শিশু হাসপাতালে ডিউটি করছিলেন। আসবেন সন্ধ্যায়।’

আরও পড়ুন

আজ সেই দিন— কনসার্ট ফর বাংলাদেশ

০১ আগস্ট ২০২৬

কর্তৃপক্ষের বক্তব্য

এ ঘটনার পর সন্ধ্যা ৬টার দিকে হাজির হন হাসপাতালের সিইও ডা. সুলতানা তাসনিম ও ম্যানেজার আরিফ মুন্সি ওয়াসিম। তারা জানান, মৃত শিশুটির বিল মওকুফ করা হবে। অন্য হাসপাতালে পাঠানো হবে ফাহমিদকে।

লাইফ সাপোর্টে থাকা শিশুকে অন্য হাসপাতালে স্থানান্তর কতটা বাস্তবসম্মত— এ প্রশ্নে ডা. সুলতানা তাসনিম স্বীকার করেন, ‘আমাদের এনআইসিইউ বিভাগের গাফিলতির কারণে সেটি বন্ধ ঘোষণা করেছি। তাই শিশুটিকে রেফার্ড করা হচ্ছে।’

দায়িত্বরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো আইনিব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলছিলেন, ‘আমরা তো মৃত সন্তান ফিরিয়ে দিতে পারব না। চিকিৎসককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছি। কর্তৃপক্ষ কোনো আইনি প্রক্রিয়ায় যাবে না।’

এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ ড. এম এম ইউসুফের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, ‘শিশুটি প্রসবের সময় মাথায় আঘাত পেয়েছিল। তার অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল।’

নিহত শিশুর পিতা অপু বিশ্বাসের ভাষ্য, ‘প্রধান নির্বাহী বা ম্যানেজার কেউই হাসপাতালে নিয়মিত থাকেন না। অনেকবার ফোন করেও তাদের পাইনি। সন্তানের মৃত্যুর পর তারা মিটিং ডেকেছেন।’

অপরদিকে শিশু ফাহমিদকে ট্রান্সফারের বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা আরিফ মুন্সি ওয়াসিম বলছিলেন, ‘জন্ম-মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। আমরা ট্রান্সফার করার আগে বিল প্রায় ১ লাখ টাকা কম নিয়েছি।’


আরও পড়ুন

বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

৩০ জুলাই ২০২৬

এদিকে ২৯ জুলাই প্রথম শিশুটির মৃত্যুর পর হাসপাতালের সিইও মৌখিকভাবে ডা. ইউসুফ এবং দুই নার্সকে বহিষ্কার করলেও লাইফ সাপোর্টে থাকা শিশু ফাহমিদের পরিবার জানায়, পরদিন বিকালে রোগী দেখতে হাসপাতালে এসেছিলেন এই শিশু বিশেষজ্ঞ।


এ বিষয়ে ম্যানেজার আরিফ মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলছিলেন, ‘ডা. ইউসুফের তত্ত্বাবধানে আরও প্রায় ৫ জন রোগী ছিল। তাদের দেখভাল করা তার দায়িত্ব। তাই হাসপাতালে এসেছিলেন।’

ফোনে নির্দেশনা দেওয়ার অভিযোগ নিয়ে তিনি জানান, ‘একজন কনসালট্যান্ট তো আর সবসময় হাসপাতালে থাকতে পারবেন না। তাই হয়তো জরুরি প্রয়োজনে ফোনের মাধ্যমে চিকিৎসা দিয়েছেন।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা