Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

হামের থাবা লাখ ছাড়াল

মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২১:১২
হামের থাবা লাখ ছাড়াল

সরকার এক মাস আগে ঘোষণা দিয়েছিল, লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪ লাখের বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। অথচ গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়েছে হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৫ জন।

গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ। হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।

টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এমন আক্রান্তের সংখ্যা বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন। ‘কোনো এলাকায় টিকার লক্ষ্যমাত্রা ৯৫ শতাংশ হলেই হার্ড ইমিউনিটি তৈরি হয়। তখন হামে আক্রান্তের সংখ্যা কমে যায়। টিকার লক্ষ্যমাত্রা অর্জন হলে দিনে হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হতো না। এই পরিস্থিতি স্বাভাবিক নয়। এখনো হামে জরুরি পরিস্থিতি চলছে।’

‘হামে দিনে মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কমেছে। তবে প্রতিরোধযোগ্য রোগে প্রতিদিন একটি মৃত্যুও অস্বাভাবিক ঘটনা’—যোগ করলেন এই বিশেষজ্ঞ।


আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮ জুন ২০২৬


দেশে হামের প্রাদুর্ভাব হওয়ার পর গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে হামের হিসাব রাখা শুরু করেছে। তাদের নিয়মিত বুলেটিনের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৭৭ জন। এর মধ্যে এ পর্যন্ত ১০ হাজার ৭৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও ৮৯ হাজার ৯০৪ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪৮ জন। এর মধ্যে ১৩৯ জন নিশ্চিত রোগী।

চলতি বছরের শুরু থেকেই দেশে হামের রোগীর খবর আসতে শুরু করে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে তা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং মার্চ থেকে হাম নিয়ে জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ।


আরও পড়ুন

মাকে না পেয়ে কান্নায় ক্লান্ত সাড়ে ছয়মাসের মোহাম্মদ

১৮ জুন ২০২৬


গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে পাঁচজন মারা গেছে। এর মধ্যে দুই রোগী সিলেটের। তবে নিশ্চিত মৃত্যু শূন্য। গত কয়েকদিন ধরে নিশ্চিত মৃত্যুর সংখ্যা শূন্য রয়েছে।

তিন দিন আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘গত এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে। সন্দেহজনক রোগীর (মৃত্যু) সংখ্যাও গত ৫ দিনে পাঁচের নিচে নেমেছে। টিকাদান কর্মসূচিতে সফল না হলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। দেশে হামের টিকাদানে স্বাস্থ্য বিভাগ শতভাগ সার্থক ও সফল হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রীর দাবির সঙ্গে একমত নন— রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন। তার মতে, নিশ্চিত মৃত্যুর সংখ্যা শূন্যর কৃতিত্বের কিছু নেই, এটি অবৈজ্ঞানিক কথা। হাম হলে হামের উপসর্গ দেখা যায়। যখন কোনো রোগ মহামারির রূপ নেয়, তখন প্রত্যেক রোগী ধরে ধরে পরীক্ষা করে নিশ্চিত করা জরুরি নয়। এর প্রয়োজনও নেই।

শতভাগ টিকার সফলতায় সন্তুষ্টি প্রকাশ না করে সরকার বরং কোথায় কোথায় টিকা দেওয়া সম্ভব হয়নি, সেটি খুঁজে বের করে মাইক্রোপ্ল্যানিংয়ের মাধ্যমে টিকা দেওয়া উচিত বলে মন্তব্য করেন মুশতাক হোসেন।

হামের প্রাদুর্ভাবের পর সরকার দেশের ১৮টি জেলার ঝুঁকিপূর্ণ উপজেলায় গত ৫ এপ্রিল টিকা দেওয়া শুরু করে। এরপর সারা দেশে টিকাদান ক্যাম্পেইন শুরু হয় ২০ এপ্রিল, যা শেষ হয় ২০ মে। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে হামের টিকার আওতায় নিয়ে আসা।

গত রবিবার পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৪৪৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশু টিকা পেয়েছে।

স্বাভাবিক সময়ে টিকার প্রথম ডোজ ৯ মাসে দেওয়া হতো। হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকা দেওয়ার নির্ধারিত নতুন বয়স করা হয় ছয় মাস থেকে ৫ বছর। তবে টিকা দেওয়া হয়েছে ছয় বছর পর্যন্ত শিশুদের।

হামসরকারস্বাস্থ্যমন্ত্রীটিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা