Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিএনপি সরকারের সঙ্গে ঢাকায় ভারতের প্রথম বৈঠক রেল নিয়ে

সজিব ঘোষ
সজিব ঘোষ
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:৪০
বিএনপি সরকারের সঙ্গে ঢাকায় ভারতের প্রথম বৈঠক রেল নিয়ে

ফাইল ছবি

প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ, সীমান্ত ও বাণিজ্য নিয়ে নির্দিষ্ট সময় পরপর বিভিন্ন পর্যায়ে বৈঠক অনেকটা রেওয়াজের মতো। এসব বৈঠকের কোনোটি হতো ঢাকায়, আবার কোনোটি হতো দিল্লিতে। বিএনপি সরকার গঠনের পর ঢাকায় হয়নি দুই দেশের মধ্যে কোনো বৈঠক। অবশ্য সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ঢাকায় হতে যাচ্ছে দুই দেশের আন্তঃসরকারের বৈঠক। আর তাতে প্রধান বিষয় থাকছে রেলওয়ে।

আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর ‘ইন্টার-গভর্মেন্টাল রেলওয়ে মিটিং’ (আইজিআরএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। গত ২৪ জুন এ বৈঠকের বিষয়ে ভারত চিঠি লেখে। তাতে ১ থেকে ৩ সেপ্টেম্বর বৈঠকের জন্য প্রস্তাব করা হয়। বাংলাদেশ গত ২ জুলাই পাল্টা চিঠি দিয়ে ৮ থেকে ১০ সেপ্টেম্বর বৈঠকের প্রস্তাব করে। শেষ পর্যন্ত ‘হোস্ট কান্ট্রি’ হিসেবে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের প্রস্তাব করা তারিখই।

কোনো ইস্যুতেই চলতি জুলাই ও আগামী আগস্টে দুই দেশের মধ্যে কোনো বৈঠকের সূচি চূড়ান্ত হয়নি। এ সময়ের মধ্যে আর কোনো বৈঠক না হলে এটিই আন্তঃসরকার পর্যায়ে ঢাকায় দিল্লির প্রথম সফর হবে।

গত জুনে নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হলেও সেটি দুই সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত বৈঠক ছিল। সে বৈঠকটি অনুষ্ঠিত হয় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের। এবার রেল ইস্যুতে বৈঠকে অংশ নিতে ভারতীয় রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে বোর্ডের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকায় আসবে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি প্রতিনিধিদল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতি বছর বা নির্দিষ্ট বিরতিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি), স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ‘হোম সেক্রেটারি লেভেল টকস’, যৌথ নদী কমিশনের বৈঠক, যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) বৈঠক এবং নৌপথ ও প্রটোকল রুট নিয়ে ‘পিআইডব্লিউটিটি স্ট্যান্ডিং’ কমিটির বৈঠক হয়।

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আইজিআরএমকে দুই দেশের প্রাতিষ্ঠানিক সংলাপ আবার সক্রিয় হওয়ার প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন সরকারের আমলে দিল্লির কোনো প্রতিনিধিদলের প্রথম ঢাকা সফরকে কীভাবে দেখছেন— আগামীর সময় জানতে চেয়েছিল রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের কাছে। তিনি বলছিলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় ইন্ডিয়ার নর্থ-ইস্ট নিয়ে কথা বলায় ভারতের দিক থেকে জানানো হয়েছিল, নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো আলোচনা করবে না। বাংলাদেশে এখন নির্বাচিত সরকার। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হওয়ার কথা। এ বৈঠক তারই ইঙ্গিত। তবে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের যেমন সম্পর্ক ছিল, রাতারাতি আবার তেমন হয়ে যাবে— সেটি আশা করা ঠিক হবে না। আবার ভারতের সঙ্গে অনেক ইস্যু জমা হয়ে আছে। আমি কথা বলব না— এমনটিও হবে না। আপাতত দুই দেশের জনগণকেন্দ্রিক একটি মোটামুটি সম্পর্ক তৈরি রাখা গেলেই হলো।’  

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি ৩৮তম আইজিআরএম। বৈঠকের সময়সূচি নিয়ে দুই দেশের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। এখন কূটনৈতিক আনুষ্ঠানিকতার পালা। এর আগে ২০২৫ সালের ২০-২২ জানুয়ারি নয়াদিল্লির রেলভবনে অনুষ্ঠিত হয় আইজিআরএম ৩৭তম বৈঠক। সে ধারাবাহিকতায় এবার আয়োজক ঢাকা। আইজিআরএমের আগে যদি দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু না হয়, তাহলে এতেই বেশি জোর দেওয়া হবে। ট্রেন চালাতে যে তিনটি চিঠি দেওয়া হয়েছে, সেগুলোর বিষয়ে জানতে চাওয়া হবে।

বাংলাদেশ এরই মধ্যে দফায় দফায় বৈঠক করে আলোচ্যসূচি ঠিক করেছে।  মৈত্রী এক্সপ্রেস, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চালু করার বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যাত্রীদের অতিরিক্ত মালপত্র বহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করার বিষয়ে ভারতীয় রেলওয়েকে প্রস্তাব দেওয়া হবে। রাজশাহী-কলকাতার মধ্যে ট্রেন চালাতে চায় বাংলাদেশ। নতুন এই রুট নিয়েও হবে আলোচনা। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলাচলের পথ বদল করতে চায় বাংলাদেশ। যমুনা সেতু হয়ে মৈত্রী ট্রেন চলাচল করে। পদ্মা সেতুকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ঢাকার। বৈঠকে ভারতীয় রেলওয়েকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাংলাদেশ রেলওয়ে। এ প্রস্তাবে উল্লেখ করা হবে রাতের বেলা ট্রেন পরিচালনার বিষয়টিও।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কী কী বিষয় তোলা হবে, এমন প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলছিলেন, ‘আমাদের দিক থেকে আলোচনায় তোলার মতো অনেক কিছুর প্রস্তুতি নেওয়া আছে। যাত্রীবাহী ট্রেন চালানোর পাশাপাশি পণ্যবাহী ট্রেন চলাচল বাড়ানোর বিষয়ে কথা বলা হবে। বেশ কিছু দেনা-পাওনার কথা রয়েছে। সেগুলো নিয়েও আলাপ হবে।’

বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে, আটটি আন্তঃদেশীয় রেল ইন্টারচেঞ্জের মধ্যে বর্তমানে অচল সংযোগগুলো পর্যায়ক্রমে সচল করার উদ্যোগ; মালবাহী ট্রেন পরিচালনা আরও সহজ করা এবং সীমান্ত স্টেশনগুলোর সক্ষমতা বাড়ানোর আলোচনা বৈঠকে তোলা হবে। এ ছাড়া আন্তঃদেশীয় রেল অবকাঠামো, চলমান যৌথ প্রকল্পের অগ্রগতি, সীমান্ত রেলসংযোগ এবং কারিগরি সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা হবে।

বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে মোট আটটি রেল ইন্টারচেঞ্জ থাকলেও সচল রয়েছে পাঁচটি। স্বাধীনতার আগে নির্মিত ঐতিহাসিক রেলপথগুলোর পাশাপাশি পরবর্তী সময়ে দুই দেশের বাণিজ্য ও যাত্রী চলাচলের সুবিধার্থে নতুন সংযোগও গড়ে তোলা হয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে যাত্রী পরিবহনে। পণ্যবাহী ট্রেন চললেও যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় দুই দেশের মানুষের সরাসরি রেল যোগাযোগ কার্যত স্থবির হয়ে আছে।

যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামানের মতে, ‘সেপ্টেম্বরের আইজিআরএম শুধু রেল খাতের নিয়মিত বৈঠক নয়; এটি ঢাকা-দিল্লির মধ্যে স্থবির হয়ে পড়া প্রাতিষ্ঠানিক সংলাপ আবার সচল করারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বৈঠকের ফলাফলের ওপর পররাষ্ট্র, বাণিজ্য, পানি ও স্বরাষ্ট্র খাতের অন্যান্য নিয়মিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের গতি-প্রকৃতিও অনেকাংশে নির্ভর করবে।’

ভারতবাংলাদেশরেল যোগাযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি