Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গভর্নরের সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:১২
গভর্নরের সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়

দেশের ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাই সমীচীন বলে মনে করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি মনে করছেন, ব্যাংকের পরিচালনা ও ঋণ বিতরণে পেশাদারিত্ব, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে আর্থিক খাতের প্রতি জনগণের আস্থাও পুনরুদ্ধার করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার সম্পাদক পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় গভর্নর এসব কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ব্যাংক ও আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য হলো সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যেই ইসলামী ব্যাংকসহ কয়েকটি বৃহৎ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।

গভর্নর আরও বলেছেন, আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে পুনরুদ্ধার ও খাতটিকে আরও কার্যকর করার লক্ষ্যে একীভূতকরণ বা মার্জার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তিনি জানিয়েছেন, ব্যাংক খাতের বর্তমান সংকট ও চ্যালেঞ্জ নিয়ে গভীর উদ্বেগের বিষয়গুলো গভর্নরের সামনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রাবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নূরুল কবীর বলেছেন, গভর্নর ব্যাংক খাত সংস্কারে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে সম্পাদক পরিষদকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। বৈঠকে সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান অস্থিরতার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি এবং প্রস্তাবিত জাতীয় বাজেটের বিভিন্ন দিক নিয়েও উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সভায় সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর, বণিক বার্তা সম্পাদক ও পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহাম্মদ।

বাংলাদেশ ব্যাংকগভর্নরসম্পাদক পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে