পরিবেশ সচিব প্রত্যাহার
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহা. রায়হান কাওছারকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল সোমবার এক আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আরেক আদেশে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে করা হয়েছে ভারপ্রাপ্ত সচিব। তবে কী কারণে রায়হান কাওছারকে প্রত্যাহার করা হলো, সে বিষয়ে কিছু জানানো হয়নি।




