Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঘোষণা যখনই হোক, পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ‘১ ডিসেম্বর থেকে’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:০০
শেয়ার করুন:
ঘোষণা যখনই হোক, পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ‘১ ডিসেম্বর থেকে’

নতুন মজুরি কাঠামোর দাবিতে বিক্ষোভে পোশাকশ্রমিকরা। ফাইল ছবি

ঘোষণা যখনই হোক না কেন, তৈরি পোশাক শিল্পশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

পোশাকশ্রমিকদের ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আজ মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে ডিসেম্বরেই নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দিয়েছিল।

গত ১ নভেম্বর মজুরি বোর্ড পুনর্গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা হয়। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব জমা দেন।

তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় সভা স্থগিত হয়ে যাওয়ার পর পোশাকশ্রমিকদের বিক্ষোভ আবার সহিংস হয়ে ওঠে।

আজ সকালেও ঢাকার মিরপুর, সাভার ও আশুলিয়া এবং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিকালে সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়।

আরও পড়ুন

মালিকপক্ষের ওপর আস্থাহীনতায় ফের উত্তপ্ত পোশাক খাত

১৭ নভেম্বর ২০২৬

সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান তাদের কাজের প্রক্রিয়া তুলে ধরে বলেন, সময় যাই লাগুক না কেন, নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে। অর্থাৎ শ্রমিকরা জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন।

তিনি জানান, শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে নির্দিষ্ট সময় ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মজুরি নির্ধারণের সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়। বোর্ড ন্যূনতম মজুরি হারের খসড়া সুপারিশ সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করার পর সংশ্লিষ্ট যেকোনো পক্ষের আপত্তি বা সুপারিশ জানানোর জন্য ১৪ দিন সময় দেওয়া বাধ্যতামূলক। উভয় পক্ষের মতামত ও আলোচনার পর চূড়ান্ত সুপারিশ করা হয়।

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: আগামীর সময়স্থগিত হয়ে যাওয়া তৃতীয় সভাটি আগামী ২৩ নভেম্বর হবে বলে জানান আজাদ সুবহানী। তিনি বলেন, সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে কিছু মহলে শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহ সৃষ্টির খবর পাওয়া গেলেও বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা অন্য কোনো বিষয় নেই।

চেয়ারম্যান আরও জানান, ইতোমধ্যে বোর্ডের সব সদস্য চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করেছেন এবং শ্রমিক, মালিক ও কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

বর্তমান পরিস্থিতিতে শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে এবং দেশের সার্বিক অর্থনৈতিক ও শিল্প খাতের অবস্থা বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণের জন্য বোর্ড কাজ করে যাচ্ছে, বলেন তিনি।

মজুরিগার্মেন্টসপোশাকশ্রমিকমজুরি বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি: ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি: ফারিণ

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন