পোশাকশিল্পের শ্রমিকদের নতুন করে মজুরি বাড়ানোর দাবি ঘিরে শিল্পাঞ্চলে
অস্থিরতা সৃষ্টি হয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন খাতটির উদ্যোক্তারা। তাদের আশঙ্কা,
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, গ্যাস-বিদ্যুতের সংকট এবং উৎপাদন খরচ বৃদ্ধির চাপের সঙ্গে
নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে রপ্তানি ও ক্রয়াদেশ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এতে
বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ও অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকিও বাড়বে।
এমন সংকটে শ্রমিক আন্দোলনের কারণে কারখানা বন্ধ হলে ক্ষতি আরও বাড়বে। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া সিদ্ধান্ত অ...