Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পরিকল্পনা কমিশনের বাধায় সচিবালয়ের নতুন ভবনে কাটছাঁট

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ২০:৪১
পরিকল্পনা কমিশনের বাধায় সচিবালয়ের নতুন ভবনে কাটছাঁট

গ্রাফিক্স: আগামীর সময়

অবশেষে সচিবালয়ে নতুন ২৫ তলা অফিস ভবন নির্মাণ থেকে সরে আসতে বাধ্য হলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশনের বাধার মুখে কমছে ভবনের উচ্চতা। এখন ৪ তলা বাদ দিয়ে ২১ তলা ভবন করা হচ্ছে। আগামী ৬ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ( একনেক) বৈঠকে উঠতে যাচ্ছে প্রকল্পটি।

‘এ প্রকল্পটি অন্তবর্তীকালীন সরকারের সুপারিশ করা ছিল। তাই আগামী একনেক বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’, জানাচ্ছিলেন পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার।

অপরদিকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ বলছিলেন, ‘প্রথম পর্যায়ে ২৫ তলা ভবন নির্মাণের প্রস্তাব ছিল। সেটি বাদ দিয়ে এখন ২১ তলা করা হবে।’

‘প্রকল্পটির প্রস্তাব যখন আসে তখন প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় যেসব প্রশ্ন উঠেছিল সেগুলোর বিষয়ে তারা ( প্রকল্প সংশ্লিষ্টরা) জবাব দিয়েছেন। পিইসি সভায় দেওয়া সুপারিশগুলো প্রতিপালন করেছে বলেই একনেকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে’, আগামীর সময়কে বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের অপর এক কর্মকর্তা।

অপর এক প্রশ্নের জবাবে তার ভাষ্য, ‘সিভিল এভিয়েশনের আপত্তি ছিল যাতে ২৫ তলা করা না হয়। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন একসঙ্গে বসে ২১ তলা করার সিদ্ধান্ত জানিয়েছে।’

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, যখন সচিবালয়ে ২৫ তলা বিল্ডিং তৈরির প্রস্তাব করা হয়েছিল, তখন এর বিপক্ষে পরিকল্পনা কমিশনের প্রশ্নের মুখে পড়েছিলেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেই সঙ্গে ২৯ খাতের ব্যয় প্রস্তাব নিয়েও ছিল প্রশ্ন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবে আপত্তি দিয়ে সে সময় পরিকল্পনা কমিশন বলেছিল, সচিবালয়ে ইতোমধ্যেই সর্বোচ্চ ২০ তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এই ভবনের সঙ্গে সাদৃশ্য (হারমনি) রাখতেই ২৫ তলার পরিবর্তে ২০ তলা ভবন নির্মাণ প্রয়োজন। ওই সময় প্রকল্পটির মোট ব্যয় ধরা হয় ৭২৯ কোটি ১০ লাখ টাকা। গত বছরের ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পিইসি সভা। বর্তমানে ২১ তলা ভবনের ব্যয় ধরা হয়েছে ৬৪৯ কোটি ২০ লাখ টাকা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয় সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। বর্তমানে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সার্বিক সেবামূলক কার্যক্রম বেড়ে যাওয়ায় স্থান সংকট দেখা দিয়েছে। কেননা এখানে কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীই নন, প্রতিদিন জনপ্রতিনিধি, বিদেশি প্রতিনিধি, উন্নয়নসহযোগী, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিজ প্রয়োজনে আসেন। কিন্তু সেখানে বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান ব্যবহারকারীর চাহিদা পূরণে সক্ষম হচ্ছে না।

সচিবালয়ের বিদ্যমান অফিস স্পেস ৯ লাখ ৯৯ হাজার ৯৭২ বর্গফুট। এর বাইরে অতিরিক্ত চাহিদা রয়েছে ৬ লাখ ৮০ হাজার বর্গফুট। প্রথম প্রস্তাবিত ২৫ তলা ভবনটি হত ২ লাখ ৮৭ হাজার ৬৩৬ বর্গফুটের। ফলে বর্তমান চাহিদার ৪২ দশমিক ৩০ শতাংশ পূরণ করতে পারত। কিন্তু এখন ২১ তলা হওয়া কিছুটা স্পেস কমে যাবে।

প্রকল্পটি অনুমোদন পেলে নতুন এই টাওয়ার ভবন নির্মাণকালীন সেখানে থাকা অন্য ভবন বা মন্ত্রণালয়গুলো অর্থ বিভাগের নতুন বহুতল ভবনে স্থানান্তর হবে। এছাড়া বর্তমানে সচিবালয়ের একটি নতুন মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে। ঢাকার শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণ হলে প্রস্তাবিত নতুন ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অন্য অফিসকে (সচিবালয়ের বাইরে অবস্থিত) বরাদ্দ দেওয়া যাবে। এ প্রেক্ষিতে সচিবালয়ের বর্তমানে ভূমিকম্পসহনীয়তার ক্ষেত্রে অত্যন্ত নাজুক ১ নম্বর ভবন ভেঙে সেখানেই প্রস্তাবিত ভবনটি নির্মাণ করা হবে।

চারটি বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের সুবিধা, সুপরিসর লিফটের সংস্থান, অগ্নি নির্বাপণের ব্যবস্থা, কার পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং পাবলিক এড্রেস সিস্টেমসহ অত্যাধুনিক সুযোগ রেখেই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, পিইসি সভায় যেসব ব্যয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল সেগুলো হলো, ১ হাজার ৬০০ কোজির ২৯ স্টপের প্যাসেঞ্জার লিফট ৮টি, ১ হাজার ২৫০ কেজির ২৯ স্টপের দুটি বেড লিফট, ১ হাজার ২৫০ কেজির ২৫ স্টপের চারটি ফায়ার লিফটসহ মোট ১৪টি লিফটের ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ১৯ লাখ ৬১ হাজার টাকা।

এক্ষেত্রে প্রতিটি লিফটের গড় ব্যয় ২ কোটি ৪৪ লাখ ২৬ হাজার টাকা ধরা হয়েছে। এই ১৪টি লিফটের প্রয়োজনীয়তা এবং এগুলো ব্যয় বিভাজন নিয়ে প্রশ্ন তোলা হয় পিইসি সভায়। প্রস্তাবিত ভবনে ২৪০০ টনের এসি বাবদ ৬০ কোটি টাকা ধরা হয়। কিন্তু কতটি এসি এবং ২৪০০ টনের এসির প্রয়োজন আছে কিনা এবং এগুলো ব্যয় সম্পর্কে জানতে চাওয়া হয় পিইসি সভায়।

আরও আছে, অফিস ভাড়া বাবদ ৩৬ লাখ টাকা এবং ইউটিলিটি চার্জের জন্য ১০ লাখ টাকার প্রস্তাব তুলনামূলক অত্যাধিক বলে মনে করে প্রশ্ন তোলা হয়। এছাড়া চুক্তিভিত্তিক ৩টি যানবাহন ভাড়ার জন্য ২ কোটি ১৯ লাখ টাকা ধরা হয়েছিল। কিন্তু সচিবালয়ে প্রকল্প বাস্তবায়নে যানবাহন ভাড়া নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করে পরিকল্পনা কমিশন।

এক্ষেত্রে অর্থ বরাদ্দ বাদ দিয়ে প্রয়োজনে বাস্তবায়নকারী সংস্থা নিজস্ব অফিস অথবা আগের কোনো প্রকল্পের গাড়ি ব্যবহার করতে পারে কিনা সেই মতামত দেওয়া হয়। মান নিশ্চিতকরণ এবং কাঁচামালের নমুমা সংগ্রহ ও পরীক্ষা বাবদ ৩ কোটি টাকা, বিভিন্ন নকশা তৈরির জন্য ৫৫ লাখ টাকা, স্টেশনারি-সীল ও স্ট্যাম্প বাবদ ১০ লাখ টাকা, টেন্ডার ডকুমেন্ট তৈরিতে ৩ লাখ টাকা ধরা হয়েছিল। এগুলো অত্যাধিক বলে মনে করেছিল কমিশন।

বিজ্ঞাপনের জন্য ১০ লাখ, ওয়াসার চার্জ ১০ লাখ এবং সম্মানী ও আপ্যায়ন বাবদ ২৫ লাখ টাকা চাওয়া হয়। এসব ব্যয়ও অত্যাধিক বলে মনে করে প্রশ্ন তোলে পরিকল্পনা কমিশন।

এছাড়া প্রকল্পে ২০০০ কেভিএ দুটি সাব স্টেশন তৈরি বাবদ ৬ কোটি ২ লাখ টাকা, ৩২০ কিলোওয়াট সোলার সিস্টেম বাবদ ৪ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা এবং পাম্প বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বাবদ সাড়ে ৩ কোটি টাকার প্রস্তাব অত্যধিক বলে মনে করা হয়।

পাশাপাশি চার সেট পাম্প মোটর বাবদ ৫০ লাখ টাকা, কারপার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ৪২ লাখ ৩৬ হাজার টাকা, পাঁচ সেট জেনারেটরের জন্য ৫ কোটি ৩৫ লাখ টাকা এবং বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য সাড়ে ৩ কোটি টাকার প্রস্তাবও বেশি বশি ধরা হয়েছিল।

পরিকল্পনা কমিশন আরও জানিয়েছে, মাটি পরীক্ষা ১০ লাখ, একটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য ৪ কোটি ৯৫ লাখ টাকা, বৃষ্টি পানি সংরক্ষণে ১১ লাখ ৭০ হাজার এবং স্যুয়ারেজ লাইন-পয়ঃনিস্কাশন, পিট কভারের জন্য ২০ লাখ টাকার বিষয়ে প্রশ্ন তোলা হয়। আরও আছে, স্পেশাল লাইট ফিটিংস এ ২ কোটি, নেটওয়ার্কিং সিস্টেমে ১ কোটি ৯৮ লাখ, সার্জ প্রটেকশন সিস্টেমে ৯ লাখ, পাবলিক এড্রেস সিস্টেমে ৩৩ লাখ এবং সিসিটিভির জন্য ৯৩ লাখ ৭৭ হাজার টাকার প্রস্তাবের বিষয়েও জানতে চাওয়া হয়েছিল।

এছাড়া ভূগর্ভস্থ ১৫ লাখ গ্যালনের জলাধার নির্মাণে ধরা হয়েছে ১ কোটি ৪৭ লাখ টাকা। এর প্রয়োজনীয়তা এবং এটিসহ অন্য প্রস্তাবিত ব্যয়গুলো কিভাবে নির্ধারণ করা হয়েছে সেসব জানতে চেয়েছিল পরিকল্পনা কমিশন।

সচিবালয়ভবন নির্মাণ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০০:০৫

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    ০৫ জুলাই ২০২৬, ০০:১৩

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    ০৫ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    ০৫ জুলাই ২০২৬, ০১:০১

    রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

    রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

    ০৫ জুলাই ২০২৬, ০১:৪১

    বিশ্বকাপের মুনাফায় ফিফার রমরমা

    বিশ্বকাপের মুনাফায় ফিফার রমরমা

    ০৫ জুলাই ২০২৬, ০১:৪৮

    অনুদান পেলেন অসুস্থ শবনম মুশতারী

    অনুদান পেলেন অসুস্থ শবনম মুশতারী

    ০৫ জুলাই ২০২৬, ০১:৫৪

    র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

    র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০১:৫৮

    ‘কাণ্ডারি চল’ আর্জেন্টিনার জন্যই ডেডিকেটেড

    ‘কাণ্ডারি চল’ আর্জেন্টিনার জন্যই ডেডিকেটেড

    ০৫ জুলাই ২০২৬, ০২:২০

    চবি কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের সভাপতি পুলক, সম্পাদক সামান্তা

    চবি কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের সভাপতি পুলক, সম্পাদক সামান্তা

    ০৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    এইচএসবিসির বিরুদ্ধে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগ

    এইচএসবিসির বিরুদ্ধে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগ

    ০৫ জুলাই ২০২৬, ০০:৫১

    ফুলগাজীতে মন্দির ভাঙাকে কেন্দ্র করে হামলা, আহত ৫

    ফুলগাজীতে মন্দির ভাঙাকে কেন্দ্র করে হামলা, আহত ৫

    ০৫ জুলাই ২০২৬, ০১:৩২

    ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ০৫ জুলাই ২০২৬, ০২:৩৯

    দুই দলের একাদশ

    দুই দলের একাদশ

    ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮

    বিবিএসের পরিসংখ্যান কতটা বিশ্বাসযোগ্য

    বিবিএসের পরিসংখ্যান কতটা বিশ্বাসযোগ্য

    ০৫ জুলাই ২০২৬, ০১:১৭

    advertiseadvertise