Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মেয়াদের আগেই রাষ্ট্রপতির পদ ছেড়েছেন যারা

মো. সাইফুল ইসলাম
মো. সাইফুল ইসলাম
মো. সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৯:১১
মেয়াদের আগেই রাষ্ট্রপতির পদ ছেড়েছেন যারা

বঙ্গভবন—ফাইল

পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করে অসুস্থজনিত কারণে পদত্যাগ করলেন তিনি।

তবে তিনিই প্রথম নন, তার আগেও মেয়াদপূর্তির আগে বিভিন্ন কারণে পদত্যাগ করেছেন আরও ৬ জন রাষ্ট্রপতি। এ ছাড়া রাষ্ট্রপতির পদে থেকে নিহত হয়েছেন দুজন। আর মৃত্যুবরণ করেছেন একজন।


আরও পড়ুন

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

২৪ জুলাই ২০২৬



পদত্যাগ করা অন্য রাষ্ট্রপতিরা হলেন— আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদউল্লাহ, খন্দকার মোশতাক আহমদ, আবদুস সাত্তার, হুসেইন মুহাম্মদ এরশাদ, একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

আবু সাঈদ চৌধুরী

স্বাধীনতার পর দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন আবু সাঈদ চৌধুরী। ১৯৭২ সালের ১২ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সংসদীয় শাসনব্যবস্থা চালু করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে তিনি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। ১৯৭৩ সালের ১০ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে পুনঃনির্বাচিত হন। তবে একই বছরের ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি।

মোহাম্মদউল্লাহ

বিচারপতি আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করলে অস্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন মোহাম্মদউল্লাহ। তিনি ২৪ জানুয়ারি ১৯৭৪ সালে অস্থায়ী থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২৭ জানুয়ারি শপথ গ্রহণ করেন। ২৫ জানুয়ারি ১৯৭৫ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এদিন তিনি পদত্যাগ করেন এবং বাকশাল প্রবর্তন করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান।


আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারে আলটিমেটাম

২৪ জুলাই ২০২৬



খন্দকার মোশতাক আহমদ

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন পঞ্চম রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। দায়িত্ব পালনকালে সামরিক ও বেসামরিক প্রশাসনে পরিবর্তন আনেন এবং ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স’ জারি করেন, যা ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি সুরক্ষা দেয়। একই বছর ৩ নভেম্বর আরেক অভ্যুত্থানে পদচ্যুত হন তিনি।

আব্দুস সাত্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন আব্দুস সাত্তার। ১৯৮১ সালের ১৫ নভেম্বর দেশব্যাপী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ

দশম রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর নাগাদ প্রধান সামরিক প্রশাসক হিসেবে দেশ শাসন করেন। ওই দিন রাষ্ট্রপতি এএফএম আহসানুদ্দিন চৌধুরীর কাছ থেকে রাষ্ট্রক্ষমতা নিজের অধিকারে নেন তিনি। ১৯৮৬ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং ওই বছর জাপার মনোনয়ন নিয়ে পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণকে সাথে নিয়ে সব বিরোধী দল সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে তাকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে অপসারণ করে।


আরও পড়ুন

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

২৪ জুলাই ২০২৬


একিউএম বদরুদ্দোজা চৌধুরী

১৯৭৫ সালে রাষ্ট্রপতিশাসিত পদ্ধতি চালুর পর হুসেইন মোহাম্মদ এরশাদের পতন পর্যন্ত এটি কার্যকর ছিল। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি চালু হয় এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যান প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০০১ সালে দেশের ১৩তম রাষ্ট্রপতি হন একিউএম বদরুদ্দোজা। তবে রাজনৈতিক মতবিরোধ ও দলীয় চাপের কারণে তিনি ২০০২ সালে পদত্যাগ করেন।

এ ছাড়া প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে দায়িত্ব পালনকালে এক অভ্যুত্থানে নিহত হন। একইভাবে ৮ম রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন।

আর ২০১৩ সালে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

রাষ্ট্রপতিপদত্যাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির