তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। তার পরের অবস্থানটিই ভিয়েতনামের। রপ্তানির পরিমাণে বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের ব্যবধান বড় নয়। তবে যদি হিসাবটি হয় শ্রমিকদের মজুরিতে, তবে বাংলাদেশ এখানে পিছিয়ে, আর ব্যবধানটিও বেশ বড়।বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলন মজুরির বিষয়টি আবার সামনে এনেছে। শ্রমিকরা দাবি তুলেছেন, ন্যূনতম মজুরি হতে হবে ৩০ হাজার টাকা। সরকার মজুরি বোর্ড গঠন করেছে। ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে নতুন মজুরি কাঠামো, এমন আভাস দেওয়া হচ্ছে।তবে মজুরি দ্বিগুণের বেশি বাড়িয়ে ৩০ হাজার টাকা দাবি কর...