Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

জন্মদিন সামনে রেখে শাকুর মজিদকে ঘিরে ‘বাষট্টির বিহানী আড্ডা’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৪:৫৩
শেয়ার করুন:
জন্মদিন সামনে রেখে শাকুর মজিদকে ঘিরে ‘বাষট্টির বিহানী আড্ডা’

২২ নভেম্বর ৬২তে পড়ছেন তিনি। জন্মদিন সামনে রেখে ২১ নভেম্বর সকালে বনানী বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবে হয়ে গেল লেখক, স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহকশাকুর মজিদকে ঘিরে ‘বাষট্টির বিহানী আড্ডা’। শাকুর মজিদকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে ঘরভর্তি দর্শকের সামনে দেখানো হয় তার ভ্রমণজীবনের কাহিনি নিয়ে তাঁরই নির্মিত একটি তথ্যচিত্র। এতে উঠে এসেছে তার প্রায় সব ভ্রমণ বইয়ের বৃত্তান্ত। তথ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি শাকুর মজিদ উপস্থিত লেখক ও দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠান শুরু হয় জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে। আয়োজনের শুরুতে ও শেষে কথা বলেন বরেণ্য কথাকার হাসনাত আবদুল হাই। ভ্রমণগদ্যের সম্পাদক মাহমুদ হাফিজ ও কবি শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় শাকুর মজিদকে জন্মদিনের শুভেচ্ছা জানান কথাসাহিত্যিক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, এম এ লতিফ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহফুজুল হক জগলুল, ড. ফাতেমা দোজা, কথাসাহিত্যিক ইকতিয়ার চৌধুরী, কবি আসাদ মান্নান, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব খ. ম. হারুণ, সাংবাদিক ও লেখক সৈয়দ ইশতিয়াক রেজা, কবি অনিকেত শামীম, কবি কামরুল হাসান, সাংবাদিক মাশরুর শাকিল, কবি ও ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ, ভ্রামণিক ও শিল্প উদ্যোক্তা তৌহিদা সুলতানা রুনুসহ অনেকে।

প্রশ্নোত্তর পর্বের বাইরে অনুষ্ঠানটি পরিণত হয় এক আন্তরিক আড্ডাস্থলে। শাকুর মজিদের সূত্রে জানা গেছে, তথ্যচিত্রটি ২১ নভেম্বর রাত ১২টায়, অর্থাৎ তাঁর জন্মদিনের প্রথম প্রহরে ইউটিউবে উন্মুক্ত হবে; আগ্রহী যে কেউ এটি দেখতে পারবেন।

শাকুর মজিদ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল মজিদ ও মাতা ফরিদা খাতুন; পাঁচ ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। মাথিউরা প্রাথমিক বিদ্যালয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। ১৯৮৫ সালে বুয়েটে ভর্তি হয়ে ঢাকায় বসবাস শুরু করেন; ছাত্রজীবনেই কয়েকটি সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কাজ করেন। মাত্র ২০ বছর বয়সে সিলেট বেতারের জন্য ‘যে যাহা করোরে বান্দা আপনার লাগিয়া’ নাটক দিয়ে তাঁর নাট্যকার জীবনের শুরু। ১৯৯৩ সালে বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর পুরোপুরি স্থাপত্য ও নির্মাণ পেশায় যুক্ত হন; একই সময়ে লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণও চালিয়ে যান। সে সময় দুই বন্ধু-স্থপতিকে নিয়ে ‘ট্রায়াঙ্গেল কনসাল্ট্যান্টস’ নামে একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। এছাড়া ট্রাই-স্পেস লিমিটেড, ব্রিটানিয়া প্রপার্টিজ লিমিটেড ও ভিউ ফাইন্ডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘শান্তনু আশকার’ ছদ্মনামেও তিনি লেখালেখি করেন।

আয়োজনে কথা বলছেন শাকুর মজিদরেডিও, টেলিভিশন ও মঞ্চের জন্য তিনি উল্লেখযোগ্য কিছু নাটক লিখেছেন। ২০০০ সালে সিলেটের আঞ্চলিক ভাষায় লেখা প্রথম টেলিভিশন নাটক ‘লন্ডনী কইন্যা’র জন্য ব্যাপক আলোচিত হন। এরপর ২০০৫ সাল পর্যন্ত টেলিভিশনে প্রচারের জন্য লেখা ‘নাইওরী’, ‘বৈরাতী’, ‘চেরাগ’, ‘করিমুন্নেসা’ প্রভৃতি নাটক লিখে প্রশংসা, সম্মাননা ও পুরস্কার পান। ২০০১ সাল থেকে শুরু করেন প্রামাণ্যচিত্র নির্মাণ। আমেরিকায় বাঙালিদের অভিবাসনের চিত্র ধরে আনেন ‘স্বপ্নের দেশে স্বপ্নভঙ্গের দেশে’ প্রামাণ্যচিত্রে; শাহ আবদুল করিমকে নিয়ে নির্মাণ করেন ‘ভাটির পুরুষ’। ক্যামেরা হাতে দেশ-বিদেশ ঘুরে বেড়ানো তাঁর বড় শখ। বন্ধুদের নিয়ে ‘পঞ্চপর্যটক’ নামে পাঁচজনের একটি দল নিয়ে ২০০১ সাল থেকে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছেন। এই ঘুরাঘুরির প্রকাশ ঘটিয়েছেন প্রায় কুড়িটি ভ্রমণকাহিনি এবং তিন শতাধিক ভ্রমণ ও স্থাপত্যবিষয়ক প্রামাণ্যচিত্রে। তাঁর উল্লেখযোগ্য ভ্রমণগ্রন্থ ‘ফেরাউনের গ্রাম’ ও ‘১০ সদর স্ট্রিট: রবীন্দ্রনাথের কলকাতা’। ২০০৮ সালে ‘ক্লাস সেভেন ১৯৭৮’ নামক আত্মস্মৃতিমূলক গ্রন্থ লিখে লেখক হিসেবে প্রকাশিত হন। ক্যাডেট কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে লেখা ট্রিলজি ‘ছাত্রকাল’ এবং হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা তিনটি স্মৃতিগ্রন্থের সমন্বয়ে ‘হুমায়ূন নামা’ প্রকাশ করেছে কথাপ্রকাশ। এছাড়া ১৭টি ভ্রমণগ্রন্থ ‘ভ্রমণসমগ্র’র চার খণ্ডে প্রকাশিত হয়েছে। ১৯৯৩ সালে অধ্যাপক ড. হোসনে আরা জলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন; দুই পুত্র ইশমাম ইনতিসার মজিদ ও ইবন ইবতেশাম মজিদকে নিয়ে তাঁদের পরিবার ঢাকায় বসবাস করে।

ভ্রমণকাহিনি ও জীবনীসাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া ‘পৃথিবীর পথে পথে’-এর জন্য কলকাতার রেনেসাঁ বাংলা পদক (২০০৬), ‘ফেরাউনের গ্রাম’-এর জন্য আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার (২০১৬) এবং সমরেশ বসু সাহিত্য স্মৃতি পদক (২০১৫) পেয়েছেন।

শাকুর মজিদকথাসাহিত্যিকফারুক মঈনউদ্দীনভ্রমণগদ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!