Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

তসলিমা নাসরিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো জয় গোস্বামীকে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:০৩
তসলিমা নাসরিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো জয় গোস্বামীকে

জয় গোস্বামী ও তসলিমা নাসরিন

কলকাতায় ফিরেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। রবীন্দ্র সদনে শনিবার ছিল তসলিমা নাসরিনের কবিতা পাঠের অনুষ্ঠান। সেই মঞ্চেই কবি জয় গোস্বামীকে আমন্ত্রণ করছিলেন তসলিমা নাসরিন। মঞ্চে উঠতেই শুরু হয় বিশৃঙ্খলা। ক্ষোভে ফেটে পড়েন দর্শক। এরপরই মঞ্চ থেকে নেমে যান কবি জয় গোস্বামী।

কবি জয় গোস্বামীকে যেভাবে রবীন্দ্র সদনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাতে অবাক তসলিমা নাসরিন। এমনকি ঘটনায় নিজের অখুশির কথাও ঢেকে রাখলেন না। নিজের অবস্থান স্পষ্ট করে তসলিমা নাসরিন বলেছেন, যাদের সঙ্গে আমি মঞ্চে বসেছিলাম, তাদের বিশ্বাসের সঙ্গে আমি সহমত নই জেনেও বসেছিলাম। অসুবিধা কোথায়! যে যার নিজের মতটা বলবেন। এটাই তো স্বাভাবিক।

আরও পড়ুন

গরিব মানুষের চাদরের নিচে ৫-১০ হাজারের বান্ডিল ঢুকিয়ে দিয়ে আসতেন ময়ূরী!

০২ আগস্ট ২০২৬



মঞ্চ থেকে তসলিমা কবি জয় গোস্বামীকে ডেকেছিলেন। জয় মঞ্চে উঠতে যেতেই দর্শকদের একাংশ থেকে আওয়াজ ওঠে। নামিয়ে দেওয়ার দাবি ওঠে। জয় মঞ্চের একদিক দিয়ে ওঠে আবার অন্য দিক দিয়ে নেমে যান।



তসলিমা নাসরিন বললেন, আমি তো ওনাকে ডেকেছিলাম। মঞ্চে বসে থাকা মানুষজনের বিশ্বাস যেমন আমার থেকে ভিন্ন, তেমনি জয় গোস্বামীও মতামতে ভিন্ন জেনেও ডেকেছিলাম। বিশিষ্ট কবি। বাংলা ভাষার বড় কবি। ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ করেছিলাম। আমাকে নিয়ে কবিতা লিখেছেন। আমাকে বই উৎসর্গ করেছেন। আমি ভিন্ন মতের জেনেও আমাকে বই উৎসর্গ করেছেন। উনি মঞ্চে থাকলে খুশিই হতাম।



ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জয় গোস্বামীর ঘটনা চোখে আঙুল দিয়ে শনিবার দেখিয়ে দিয়েছে, এই রাজ্য এখনো ভিন্ন মতকে মর্যাদা দেওয়ার উন্নততর মানসিকতা ও বিশ্বাসে পৌঁছতে পারেনি।




জয় গোস্বামীতসলিমা নাসরিন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise