Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

গরিব মানুষের চাদরের নিচে ৫-১০ হাজারের বান্ডিল ঢুকিয়ে দিয়ে আসতেন ময়ূরী!

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৩:২৯
গরিব মানুষের চাদরের নিচে ৫-১০ হাজারের বান্ডিল ঢুকিয়ে দিয়ে আসতেন ময়ূরী!

ময়ূরী

একসময়ের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ময়ূরী দরিদ্র মানুষের জন্য ছিলেন দিলখোলা, রাস্তার পাশের অসহায় ছিন্নমূল মানুষের চাদরের নিচে ৫-১০ হাজার টাকার বান্ডিল ঢুকিয়ে দিয়ে আসতেন— এমনটাই দাবি করলেন চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ শাহ। সরাসরি ময়ূরীর সঙ্গে চলচ্চিত্রের পর্দায় অভিনয় না করলেও তার সঙ্গে বিভিন্ন স্টেজ শোতে অংশ নিয়েছিলেন তিনি।

শ্রাবণ স্মৃতিচারণ করে বলেছেন, ‘২০০৯ সালের কথা। তখন আমি আর ময়ূরী স্টেজ শো নিয়ে ব্যস্ততার এক ভিন্ন সময় পার করছিলাম। ব্যস্ততা কতটা ছিল, সেটা আজকের দিনে বলে বোঝানো কঠিন। রাত ১০টার মধ্যে একটি শো শেষ করে প্রায় ১০০–১৫০ কিলোমিটার দূরের আরেকটি মঞ্চে রাত ১২টা–১টার মধ্যে পৌঁছে পারফর্ম করতাম। সেখান থেকে আবার ভোর ৪টার দিকে আরও প্রায় ১০০ কিলোমিটার দূরের আরেকটি অনুষ্ঠানে উঠতে হতো।’

আরও পড়ুন

অদিতি শর্মার সংসারে ভাঙনের সুর

০২ আগস্ট ২০২৬

ময়ূরীর উদারতা উল্লেখ করে এই অভিনেতা বলেছেন, ‘এমনও অনেক সময় গেছে, যখন টানা তিন মাস স্টেজ শোর ব্যস্ততায় ঢাকায় ফেরার সুযোগই হয়নি। তিন মাস পর ঢাকায় ফিরে মোবাইল ফোন বন্ধ করে টানা ঘুমাতাম। চট্টগ্রাম–কক্সবাজার অঞ্চলে শো থাকলে একটি বিষয় প্রায়ই দেখতাম। গভীর রাত—একটা, দেড়টা কিংবা দুইটা। ময়ূরী নিজেই গাড়ি চালিয়ে আমাকে নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে যেত। প্রচণ্ড শীতের রাতে রাস্তার পাশে কিংবা সৈকতের ধারে ঘুমিয়ে থাকা অসহায় মানুষগুলোর চাদরের নিচে নিঃশব্দে ৫-১০ হাজার টাকার বান্ডিল করে রেখে আসত, আর চুপচাপ কাঁদত।’

ময়ূরীর দান করার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। এমনটাই তুলে ধরলেন শ্রাবণ। বললেন, ‘তার ভাই রনি তখন লন্ডনে পড়াশোনা করতেন। সেই সুবাদে ময়ূরীর জন্য অনেক দামি চাদর ও জ্যাকেট পাঠাতেন। কিন্তু সেগুলোর অনেকগুলোই নিজের কাছে না রেখে ঘুমন্ত অবস্থায় শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিয়ে আসত।’

আরও পড়ুন

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪

০২ আগস্ট ২০২৬

শ্রাবণ ময়ূরীর সঙ্গে স্টেজ শো করলেও তাদের মধ্যে এখন কোনো যোগাযোগ নেই। কেউ কেউ তাদের দুজনের সম্পর্কের গুঞ্জনও তুলেছিলেন। ময়ূরী এখন থাকেন যুক্তরাষ্ট্রে। শ্রাবণ বলছেন, ‘এমনও অসংখ্য স্টেজ শো দেখেছি, যেখানে পারিশ্রমিকের লাখ লাখ টাকা গরিব, অসহায় কিংবা অসুস্থ মানুষের হাতে দিয়ে আসত। সবচেয়ে বড় বিষয় হলো, এসবের কোনো প্রচার ছিল না। কোনো ক্যামেরা ছিল না, কোনো সংবাদ ছিল না; বরং নীরবতাকেই বেছে নিয়েছিলেন। আজও যতদূর জানি, এসব নিয়ে আজও কখনো কোথাও কিছু বলেননি।’

মূলত ১৭ বছর পূর্বের একটি ছবি পেয়ে এই এসব কথা উল্লেখ করেছেন চলচ্চিত্রের এই অভিনেতা। শ্রাবণ বলছেন, ‘আজ বহু বছর পর পুরনো এই ছবিটি হাতে পেয়ে সেই দিনগুলোর অসংখ্য স্মৃতি আবার মনে পড়ে গেল। দেখতে দেখতে ১৭ বছর পার হয়ে গেল, আর আমার কাছে মনে হলো সেদিনের ঘটনা, সময় কত দ্রুত চলে যায়।’

ময়ূরীচিত্রনায়িকাঢালিউডশ্রাবণ শাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল