একসময়ের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ময়ূরী দরিদ্র মানুষের জন্য ছিলেন দিলখোলা, রাস্তার পাশের অসহায় ছিন্নমূল মানুষের চাদরের নিচে ৫-১০ হাজার টাকার বান্ডিল ঢুকিয়ে দিয়ে আসতেন— এমনটাই দাবি করলেন চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ শাহ। সরাসরি ময়ূরীর সঙ্গে চলচ্চিত্রের পর্দায় অভিনয় না করলেও তার সঙ্গে বিভিন্ন স্টেজ শোতে অংশ নিয়েছিলেন তিনি।শ্রাবণ স্মৃতিচারণ করে বলেছেন, ‘২০০৯ সালের কথা। তখন আমি আর ময়ূরী স্টেজ শো নিয়ে ব্যস্ততার এক ভিন্ন সময় পার করছিলাম। ব্যস্ততা কতটা ছিল, সেটা আজকের দিনে বলে বোঝানো কঠিন। রাত ১০টার মধ্...