Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

ঢাকার আদালতে জি এম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। ছবি: আগামীর সময়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম দুজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

এর মধ্যে নজরুলকে জিজ্ঞাসাবাদ করা হবে চার দিন, মাকসুদাকে জিজ্ঞাসাবাদ করা হবে এক দিন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এহসানুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার দুই আসামিকে সাত দিনের জন্য রিমান্ডে চেয়েছিলেন। আবেদনে তিনি বলেছিলেন, মরিয়মের মৃত্যুর ঘটনা নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন হয় আসামি পক্ষ থেকে।

দুই আবেদনের শুনানি নিয়ে বিচারক এহসানুল ইসলাম দুই আসামিকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

গতকাল সন্ধ্যায় ঢাকার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক এলাকায় (ন্যাম ফ্ল্যাট) নজরুলের ফ্ল্যাটে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলায় নজরুল, তার প্রথম স্ত্রীর পাশাপাশি মরিয়মের মামা ওবায়দুর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

ঢাকার আদালতে জি এম নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। ছবি: আগামীর সময়আসামিদের মধ্যে ওবায়দুর পলাতক রয়েছেন। তার অবস্থান জানাসহ পাঁচটি কারণ দেখিয়ে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা শামসুজ্জোহা।

আবেদনে উল্লেখ করা হয়েছিল- মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের সময় নজরুল ও মাকসুদা কী করছিলেন, তা জানা প্রয়োজন; আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় তাদের দুজনের কোনো ভূমিকা ছিল কি না, তা জানতে হবে; পলাতক ওবায়দুর রহমানের ভূমিকা ও তার অবস্থান সম্পর্কে জানার দরকার; অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে জানা প্রয়োজন; ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

গতকাল সন্ধ্যায় মরিয়মের লাশ উদ্ধারের পর নজরুল ও মাকসুদাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে নেওয়া হয়েছিল। সেখানে রাতভর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলে।

রাতে মরিয়মের বাবা মামলা করার পর সেই মামলায় দুজনকে সকালে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় ঢাকার আদালতে। অন্যদিকে ময়নাতদন্তের পর মরিয়মের লাশ হস্তান্তর হয় পরিবারের কাছে।

গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নজরুল তার দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন। তখন তার প্রথম স্ত্রীও স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি নিশ্চিত করেন।

তবে নৈতিক স্খলনের কারণ দেখিয়ে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এরপরও নজরুলের সংসদ সদস্য পদ টিকে আছে।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় দোষি সাব্যস্ত হলে অন্যূন পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। আবার এমন ফৌজদারি অপরাধে কারও দুই বছরের বেশি সাজা হলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হন।

নজরুল সাতক্ষীরা-৪ আসনে একাধিকবার সংসদ সদস্য হন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনেও জামায়াতের টিকেটে সংসদ সদস্য হন তিনি।

গত জুলাইয়ে দ্বিতীয় বিয়ের কথা প্রকাশের পর নজরুল মরিয়মকে নিয়ে মানিক মিয়া এভিনিউতে সংসদ সদস্যদের আবাসিক এলাকার ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে থাকা শুরু করেন।

ওই ফ্ল্যাট থেকেই মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি চিরকুটও পেয়েছে পুলিশ, যেখানে নজরুলের বিরুদ্ধে নানা অভিযোগ লেখা ছিল। ওই চিরকুটে লেখা মরিয়মের কিনা, পুলিশ তা যাচাই করছে।

আরও পড়ুন

এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

২১ সেপ্টেম্বর ২০২৬

লাশ উদ্ধারের সময় নজরুল ফ্ল্যাটে ছিলেন না। তিনি গতকাল দুপুরেই একটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিননামা দাখিল করতে গিয়েছিলেন ঢাকার আদালতে।

ভিডিও ভাইরালের ঘটনার পর মরিয়মের মামা ওবায়দুর রহমান একটি মামলা করেন নজরুলের বিরুদ্ধে। গত ২১ জুলাই ঢাকার পল্লবী থানায় করা সেই মামলায় ওবায়দুর রহমান অভিযোগ করেন, মরিয়মের সঙ্গে নজরুলের অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁস করার সন্দেহে তাকে মারধর করা হয়েছে।

ওবায়দুর এক সময় সংসদ সদস্য নজরুলের গাড়ি চালাতেন। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে। সেই সূত্র ধরে পল্লবীতে মরিয়মদের বাসায় যাতায়াত ছিল নজরুলের।

এই সুযোগে নজরুল বিভিন্ন প্রলোভন দেখিয়ে মরিয়মের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে ওবায়দুরের অভিযোগ। তার দাবি, তিনি এর প্রতিবাদ করতেন।

মামলায় অভিযোগ করা হয়, অন্তরঙ্গ ভিডিও নিয়ে কেউ নজরুলকে ‘ব্ল্যাকমেইল’ করছিল। এতে ওবায়দুর জড়িত সন্দেহে নজরুল তার ওপর হামলা চালায়।

হত্যাচেষ্টার অভিযোগের এই মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পান নজরুল। সেই জামিননামা তিনি দাখিল করতে গিয়েছিলেন ঢাকার আদালতে।

জি এম নজরুল ইসলামরিমান্ডমরিয়ম বেগম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন