দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে আত্মহত্যায় প্ররোচনা
দেওয়ার মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম
দুজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
এর মধ্যে নজরুলকে জিজ্ঞাসাবাদ করা হবে চার দিন,
মাকসুদাকে জিজ্ঞাসাবাদ করা হবে এক দিন।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে আজ সোমবার ঢাকার
মহানগর হাকিম এহসানুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার এসআই
মো. শামসুজ্জোহা সরকার দুই আসামিকে সাত দিনের জন্য রিমান্ডে চেয়েছিলেন। আবেদনে তিনি
বলেছিলেন,...