Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

কাজী জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি অনুষ্ঠিত

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৭:০৬
শেয়ার করুন:
কাজী জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে কবি কাজী জহিরুল ইসলাম এবং কণ্ঠশিল্পী আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যার আয়োজন করে কথা ললিতকলা একাডেমি। ‘জলসা’ শিরোনামের এই অনুষ্ঠানটি কবিকণ্ঠে কবিতাপাঠ এবং ধ্রুপদ সঙ্গীতের গাম্ভীর্যে প্রকৃত অর্থেই এক সুর ও ছন্দের জলসা হয়ে ওঠে।

গতকাল সোমবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

কবি আতাহার খান, সাবেক সিনিয়র সচিব ও লেখক মফিজুল ইসলাম, ডিএফপির সাবেক মহাপরিচালক ও প্রাবন্ধিক লিয়াকত খান, সাবেক সচিব সেলিম আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ, পুলিশের সাবেক ডিআইজি মাসুম রাব্বানীসহ শিল্পমনা ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন উচ্চতায় পৌঁছে যায়।

অনুষ্ঠানের শুরুতে কবি কাজী জহিরুল ইসলাম ও শিল্পী আলাউদ্দিন আহমেদকে কথা ললিতকলা একাডেমির মনোগ্রাম খচিত উত্তরীয় পরিয়ে দেন লিয়াকত খান ও ব্রিগেডিয়ার নজরুল।

কাজী জহিরুল ইসলাম তার বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে আঙ্গিক ও বিষয় বৈচিত্র্য বজায় রেখে দুই ধাপে বেশ কিছু কবিতা পাঠ করেন। এ-সময় যন্ত্রসঙ্গীত শিল্পীরা কবিতাগুলোর মেজাজ বুঝে যথার্থ রসের যোগান দেন, এতে কবির পাঠ তৈরি করে এক স্বর্গীয় আবহ।

কবি কাজী জহিরুল ইসলাম সমকালীন বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি এবং জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা। বর্তমানে তিনি জাতিসংঘ সদর দপ্তরে কাজ করার সুবাদে নিউইয়র্ক শহরে সপরিবারে বসবাস করেন। শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় অর্জিত ভয়াবহ অভিজ্ঞতার আলোকে রচিত একটি কবিতা পাঠ করলে দর্শকরা মুগ্ধ এবং শিহরিত হন। দেশ, রাষ্ট্র, প্রকৃতি, প্রেম, বিরহ, নৈতিক বোধ প্রভৃতি বিষয়ের এক স্বচ্ছ চিত্র তার কবিতাগুলোতে উপস্থাপিত হয়।

শিল্পী আলাউদ্দিন আহমেদ দুই ধাপে ১৪টি গান পরিবেশন করেন। উপস্থিত দর্শকদের রুচি এবং অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যের বিষয়টি বিবেচনায় রেখে তিনি গান নির্বাচন করেন। আধুনিক, নজরুল, পল্লীগীতি এবং গজল আঙ্গিকের গান গেয়ে তিনি বোদ্ধা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পী আলাউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের উচ্চশ্রেণির তালিকাভূক্ত শিল্পী এবং সুরকার। তিনি ছায়ানট থেকে সঙ্গীতে গ্রাজুয়েশন করেছেন। তার সুরারোপিত গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, শাম্মি আক্তার, ফেরদৌস আরা, তিমির নন্দী, আগুন, কিরন চন্দ্র রায়সহ অনেক খ্যাতিমান ও তরুণ কণ্ঠশিল্পী।

এই অনুষ্ঠানে কথা ললিতকলা একাডেমির পক্ষ থেকে কবি কাজী জহিরুল ইসলামকে তার কাব্যকীর্তির জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়। কবির হাতে সম্মাননা তুলে দেন সাবেক সিনিয়র সচিব ও লেখক মফিজুল ইসলাম।

অনুষ্ঠানের শেষে মফিজুল ইসলাম এবং লিয়াকত খান অনুষ্ঠান সম্পর্কে মিন্তব্য করতে গিয়ে যুগলবন্দি জলসার দুই গুণী পারফর্মারের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শিল্পের চর্চা একটি রুচিশীল সমাজ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দর্শকদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে এই অনিন্দ্য সিম্ফনির সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে নৈশভোজের টেবিলে টেবিলে দর্শকরা তাদের মুগ্ধতা প্রকাশে মুখর হয়ে ওঠেন।

অনুষ্ঠানস্থলে বিক্রয়ের জন্য কবি কাজী জহিরুল ইসলামের বেশ কিছু বইয়ের পশরা সাজানো ছিল। কবির ভক্ত অনুরাগীরা অটোগ্রাফসহ বই সংগ্রহ করেন।

জলসাকাজী জহিরুল ইসলামআলাউদ্দিন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন