গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে কবি কাজী জহিরুল ইসলাম এবং কণ্ঠশিল্পী আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যার আয়োজন করে কথা ললিতকলা একাডেমি। ‘জলসা’ শিরোনামের এই অনুষ্ঠানটি কবিকণ্ঠে কবিতাপাঠ এবং ধ্রুপদ সঙ্গীতের গাম্ভীর্যে প্রকৃত অর্থেই এক সুর ও ছন্দের জলসা হয়ে ওঠে। গতকাল সোমবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়।কবি আতাহার খান, সাবেক সিনিয়র সচিব ও লেখক মফিজুল ইসলাম, ডিএফপির সাবেক মহাপরিচালক ও প্রাবন্ধিক লিয়াকত খান, সাবেক সচিব সেলিম আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ, পুলিশের সাবেক ডি...