Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

প্রাচ্যনাট স্কুলের রজতজয়ন্তী উৎসব শুরু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:১০
শেয়ার করুন:
প্রাচ্যনাট স্কুলের রজতজয়ন্তী উৎসব শুরু

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু করেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। ছবি: আগামীর সময়

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু করেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক আফসানা বেগম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

প্রথম দিনের আয়োজনে ৫০তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ৫০তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রথের রশি’। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহানা রহমান সুমি।

উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ‘নাটকে শিক্ষা ও নাট্যশিক্ষা: প্রেক্ষিত বাংলাদেশের সমকালীন সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সাইদুর রহমান লিপন এবং মূল আলোচক থাকবেন অসীম দাশ। আলোচনায় অংশ নেবেন কাজী রোকসানা রুমা, রেজা আরিফ, উম্মে ফারহানা, শামিমা শওকত লাভলী, জামিল আহমেদ ও আজাদ আবুল কালাম।

সেমিনারের পর থাকবে ফ্ল্যাশ মব পারফরম্যান্স, উন্মুক্ত আড্ডা, বিভিন্ন নাট্যদলের পরিবেশনা, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণ, সংবর্ধনা এবং প্রাচ্যনাট স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন।

২০০১ সালে প্রতিষ্ঠিত প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন গত ২৫ বছরে ৫০টি ব্যাচের মাধ্যমে আড়াই হাজারের বেশি শিক্ষার্থীকে অভিনয় ও থিয়েটার ডিজাইনে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে ৫১তম ব্যাচের কার্যক্রম চলমান। অভিনয়ের পাশাপাশি আলো, পোশাক, মঞ্চসজ্জা, থিয়েটার গেমস, পথনাটক, ইমপ্রোভাইজেশন, মৌলিক ভিডিওগ্রাফি ও মাল্টিমিডিয়াসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রাচ্যনাটপ্রাচ্যনাট স্কুলরজতজয়ন্তী উৎসবথিয়েটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য