একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ এবার নেপালে নেপালি ভাষার নাটক নির্দেশনা দিয়েছেন। সোম ও মঙ্গলবার ‘আয়ো গোর্খালি’ শিরোনামের এ নাটকের প্রথম দুটি মঞ্চায়ন হয়েছে কাঠমান্ডুর সর্বনাম থিয়েটারে। আগামীর সময়কে নেপাল থেকে মামুনুর রশীদ বললেন, ‘এর আগে এ দেশে মঞ্চনাটকে অভিনয় করেছি। এবারই প্রথম এখানে এসে নেপালি ভাষার নাটক নির্দেশনার কাজ করেছি। এ এক দারুণ অভিজ্ঞতা।’
এ নাটকের নাট্যকার ও প্রযোজক মক চিউ ইয়ু। এতে নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা অভিনয় করেছেন। গোর্খা সৈনিকদের ইতিহাস অনুস...