দেখতে পারেন
স্ক্রিন টাইম ডেস্ক

সংগৃহীত ছবি
শিল্পকলা একাডেমি, ঢাকা
জাতীয় নাট্যশালা মূল মিলনায়তন: বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে নাট্যোৎসব। আগামীকাল থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাট্য প্রদর্শনী।
স্টুডিও থিয়েটার মিলনায়তন: পালাকারের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’ আজ সন্ধ্যা ৭টায় এবং আগামীকাল বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায়। নির্মাণে শামীম সাগর।
আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি, ঢাকা
লা গ্যালারি: শিল্পী জাইন আইফেলের সাম্প্রতিক শিল্পকর্মের সমন্বয়ে আয়োজিত ‘ইঙ্কোগ্রাফি: আ ক্রোম্যাটিক সাইলেন্স’ প্রদর্শনীর উদ্বোধন আগামীকাল সন্ধ্যা ৬টায়। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা।



